বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম বলেছেন,আজকে বাংলাদেশসহ সারা বিশ্বে যে আইন চলছে তা ত্রুটি মুক্ত নয়, এই আইন ভুলে ভরা, এই আইনে গুজামিল রয়েছে। এই আইন বিবর্তনমূলক, এই আইন মানুষের উপর জুলুম নির্যাতন চালায়। যার কারণে মানুষের ভাগ্য পরিবর্তন হচ্ছে না। যার কারণে মানুষের মৌলিক অধিকার পাচ্ছি না। মানুষ বঞ্চিত থেকে যাচ্ছে। সমাজে অন্যায়, অত্যাচার, দুর্নীতি, অবিচার ছেয়ে যাচ্ছে। আর এর কারণ হচ্ছে সমাজের যে আইন তা আল্লাহর দেওয়া আইন ও বিধান নয়। মানুষের তৈরি যত্তসব বিধান দিয়ে সমাজ পরিচালিত হচ্ছে। যার কারণে মানুষের ভাগ্য পরিবর্তন হচ্ছে না।
মানুষের জীবনে কোন শান্তি ও নিরাপত্তা পাচ্ছি না। সমাজে যেমন ভুল আইনে পরিচালিত হচ্ছে তেমনি মানুষের চরিত্র কুলশিত হচ্ছে। আজকে মানুষকে হত্যা করছে, মানুষ প্রকাশ্যে মিথ্যা কথা বলছে, চাঁদাবাজি করছে। এসব হচ্ছে ইসলামী আইন না থাকার কারণে।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকালে ব্রাহ্মণবাড়িয়া পৌর কমিউনিটি সেন্টারের বিশিষ্টজনদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়া জেলার আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এটিএম মাসুম বলেন, একটি সমৃদ্ধ ও কল্যাণ ধর্মী উন্নত সমাজ ব্যবস্থা কায়েমের ফর্মুলা দিয়েছেন আল্লাহ। এই ফর্মুলার দুইটি দিক আছে। একটি হলো সমৃদ্ধি সমাজ গঠন করতে হবে। সেই সমাজের আইন হবে নির্ভুল, বাস্তবধর্মী ও সমাজের উন্নয়নে আইন। আর দ্বিতীয় টি হলো সেই আইন দিয়ে সমাজের উন্নয়ন। এজন্য রমজানে রোজাসহ ইসলামীর আইন এসেছে কিন্তু বর্তমানে যে সমাজ উন্নয়নে আইন রয়েছে তা নির্ভুল নয়। আর এই আইন দিয়ে সমাজের মানুষের ভাগ্য উন্নয়নে সম্ভব নয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আমীর মাওলানা মোবারক হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও কুমিল্লা -নোয়াখালী টিম সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার প্রমুখ।
জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলামের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন জেলা খেলাফত মজলিসের সহকারী সেক্রেটারি মাওলানা গোলাম রব্বানী,জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম খোকন,জেলা এনসিপির আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর আলম, সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিনুর ইসলাম, জেলা জামায়াতের সাবেক আমির নজরুল ইসলাম খাদেম সহ বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।