বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহবাগ পূর্ব থানার উদ্যোগে দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিতদের মাঝে কোরবানির গোশত বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে শাহবাগ পূর্ব থানায় সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোরবানির গোশত বিতরণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের সমাজকল্যাণ সম্পাদক জনাব শাহিন আহমেদ খাঁন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসের শূরা সদস্য ও শাহবাগ পূর্ব থানা আমীর এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ২০ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী জননেতা আহসান হাবীব। অনুষ্ঠান সঞ্চালনা করেন শাহবাগ পূর্ব থানা সেক্রেটারি সাবেক ছাত্রনেতা মো: নুরুন্নবী রায়হান।  

অনুষ্ঠানে ঢাকা মহানগরী দক্ষিণের পেশাজীবি নেতা সরদার আব্দুল কাদেরসহ অন্যান্য নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন।