আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে নির্বাচনী উত্তাপ ততই বৃদ্ধি পাচ্ছে, ব্রাহ্মণবাড়িয়া-৬ সংসদীয় আসন বাঞ্ছারামপুর উপজেলার ১৩ টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসন থেকে ১০ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একাধিক প্রার্থী থাকলেও ভোটের মাঠে ভোটের লড়াই হবে মূলত ৪ জনের মাঝে। তারপরও সবাই যার যার সেরাটা দিয়েই চেষ্টা করছেন, প্রতিশ্রুতি ও আশ্বাস দিচ্ছেন ভোটারদের নিজেদের দিকে আনার জন্য।

বাংলাদেশ জামায়াতে ইসলামী, মনোনীত ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থী 'মোঃ মহসিন', ওনার মার্কা হচ্ছে "দাঁড়িপাল্লা"। তিনি বলেন ন্যায় ও ইনসাফের ভিত্তিতে কল্যাণমূলক মডেল বাঞ্ছারামপুর গড়ে তোলা আমার স্বপ্ন। সে আলোকে আমি প্রতিটি গ্রামে গ্রামে উঠান বৈঠক, ক্রিড়া অনুষ্ঠানে, সামজিক অনুষ্ঠানে ও প্রতিটি ভোটারের কাছে পৌঁছানোর চেষ্টা করছি, সারা দেশের ন্যায় বাঞ্চারামপুর উপজেলায় দাঁড়িপাল্লার পক্ষে গণ-জোয়ার তৈরি হয়েছে। ২০২৪ জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে মানুষ অধির আগ্রহে অপেক্ষা করছে ভোট প্রদানের জন্য, আমি শতভাগ আশাবাদী জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন ইনশাআল্লাহ।

বিএনপি জোট থেকে মনোনীত প্রার্থী গণসংহতি আন্দোলনের মোঃ জুনায়েদ আব্দুর রহিম সাকি, মার্কা হচ্ছে "মাথাল"। তিনি জোটের লোকজন কে নিয়ে ও প্রতিটি গ্রামে উঠান বৈঠক, প্রতিটি ভোটারের কাছে যাওয়ার চেষ্টা করছেন অঙ্গীকার, আশ্বাস, প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের কাছে।

বিএনপি'র বিদ্রোহী (স্বতন্ত্র প্রার্থী) ডঃ মোঃ সাইদুজ্জামান কামাল মার্কা "হরিণ"। গণ-আধিকার পরিষদের মনোনিত প্রার্থী মো: শফিকুল ইসলাম মার্কা "ট্রাক"।

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী সাঈদ উদ্দিন খান মার্কা "হাত পাখা"। জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মনোনীত প্রার্থী কে, এম, জাবির মার্কা "তারা"। আরেক স্বতন্ত্র প্রার্থী মো: আবু কায়েস সিকদার, মার্কা "ফুটবল"। ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মনোনীত প্রার্থী মোঃ সফিকুল ইসলাম মার্কা "আম"। বাংলাদেশ ইসলামি ফ্রন্ট মনোনীত প্রার্থী মোহাম্মদ আবু নাসের মার্কা "মোমবাতি"। ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মনোনীত প্রার্থী মোঃ হাবিবুর রহমান মার্কা "আপেল"।

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) নির্বাচনী এলাকায় ২০১৮ সালের তথ্য অনুযায়ী ভোটার সংখ্যা ছিল ২,১৭,৪৭০ জন। বাঞ্ছারামপুর উপজেলার মোট জনসংখ্যা ২,৯৮,৪৩০ জন (২০১১ সালের আদমশুমারি অনুযায়ী)। এর মধ্যে নারী ভোটার সংখ্যা পুরুষ ভোটারের চেয়ে কিছুটা বেশি।

বাঞ্ছারামপুর উপজেলার ভোটার সংক্রান্ত কিছু তথ্য:

নির্বাচনী এলাকা: ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর)।

মোট ভোটার (২০১৮): ২,১৭,৪৭০ জন।

জনসংখ্যা (২০১১): ২,৯৮,৪৩৪ জন।

পুরুষ জনসংখ্যা: ১,৩৯,১১৮ জন।

মহিলা জনসংখ্যা: ১,৫৯,৩১২ জন।

এক তরুণ ভোটার বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাঞ্ছারামপুর কে যারা শিক্ষায় ও উন্নয়নে ভূমিকা রাখতে পারবে তাকেই আমরা ভোট দেব। আরেক প্রবীণ ভোটার আব্দুল হামিদ বলেন ন্যায়, সততা ও ইসলামী মূল্যবোধ দুর্নীতিমুক্ত হয়ে যিনি এলাকার উন্নয়নে জনগণের কল্যাণে ভূমিকা রাখবেন আমরা তাকে নির্বাচিত করব।

এখন অপেক্ষার পালা ১২ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া-৬ বাঞ্চারামপুর, ১০ জন প্রার্থীর মাঝে জনগণ কাকে ভোট দেবেন, তাদের থেকে কাকে বেছে নিবেন,১২ তারিখ কাকে নির্বাচিত করবেন দেখার জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে।