গৌরনদ (বরিশাল) সংবাদদাতা
বরিশাল ১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন প্রথমবারের মতো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের,তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন। গতকাল মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপি সরকার গঠন করলে বরিশাল -১ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন কে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। এ খবরে গৌরনদী আগৈল ঝাড়া তার নির্বাচনী এলাকায় কর্মীদের মাঝে উৎসাহ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। বিএনপি থেকে তিনি ১৯৯৬ সালে জাতীয় সংসদে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০০১ সালে দ্বিতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এবার তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বরিশাল ১- আসন থেকে এমপি নির্বাচিত হন। তাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী করায় এলাকাবাসী বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন।