কিশোরগঞ্জ সংবাদদাতা : কিশোরগঞ্জ জেলায় গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্য জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার কিশোরগঞ্জ সদর উপজেলার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। কিশোরগঞ্জ জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো: আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন, কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা।

বিশেষ অতিথির বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, কিশোরগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার মো: কামরুল হাসান মারুফ, কিশোরগঞ্জ জেলা নির্বাচন অফিসার মো: মোরশেদ আলম, জেলা দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মো: ইকবাল হোসেন, জেলা সিনিয়র তথ্য অফিসার মো: সাইফুল ইসলাম, শোলাকিয়া ঈদগাহ মাঠের ইমাম মাও মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি একে নাসিম খান, সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, হয়বতনগর এ ইউ কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আজিজুল হক।