গোবিন্দগঞ্জে স্থানীয় সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোবিন্দগঞ্জ উপজেলা শাখা।

গত শুক্রবার বাদ আছর নামাজের পর উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় ইউনিট সদস্য, সাবেক জেলা আমীর গাইবান্ধা, বিশিষ্ট চিকিৎসক ও রাজনীতিবিদ ডা. আব্দুর রহিম সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর সভাপতি নুরুন্নবী প্রধান, গোবিন্দগঞ্জ উপজেলা আমীর আবুল হোসেন মাস্টার, উপজেলা সেক্রেটারি আবুল কালাম আজাদ এবং পৌর মেয়র প্রার্থী আশরাফুল ইসলাম রাজু, সহকারী সেক্রেটারি মাওলানা মশিউর রহমান।

ইফতার মাহফিলে গোবিন্দগঞ্জের বিভিন্ন গণমাধ্যমের কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

উপস্থিতদের মধ্যে ছিলেন গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি গোপাল মহন্ত, দৈনিক তরুণ কণ্ঠ ও গাইবান্ধার খবরের গাইবান্ধা জেলা প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম, গোবিন্দগঞ্জ সাংবাদিক এ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদ, সাধারণ সম্পাদক উজ্জ্বল হক প্রধান, প্রেস ক্লাবের সাবেক সভাপতি খোকন আহম্মেদ,প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক এবিএস লিটন, দেশ রুপান্তর উপজেলা প্রতিনিধি আব্দুল হান্নান আকন্দ,রিপোর্টার্স ফোরামের সেক্রেটারি কালা মানিকদেব ,সহসভাপতি নুর আলম আকন্দ, সাবেক সাধারন সম্পাদক তারাজুল ইসলাম,জাতীয় সাংবাদিক সংস্থার অর্থ সম্পাদক আবু তারেক, ধর্ম বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, সুমন সরকার, এমটব আই আহাদ, রিজওয়ান খানরিকনসহ আরও অনেকে। ইফতার মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে অতিথিরা সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় করেন।