রাষ্ট্রকাঠামো সংস্কার ও জুলাই আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে গণজমায়েতের ডাক দিয়েছে পাঁচ বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট ঐক্যবদ্ধ ছাত্র সংসদ। বুধবার দুপুর আড়াইটায় রাজধানীর শাহবাগে শহীদ ওসমান হাদি চত্ত্বরে এই গণজমায়েত অনুষ্ঠিত হবে।

এতে ডাকসু, জাকসু, চাকসু, রাকসু ও জকসু-র নির্বাচিত ছাত্রপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) জিএস এসএম ফরহাদ এ তথ্য জানিয়েছেন।