স্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামীকাল শুক্রবার ইশতেহার ঘোষণা করবে বিএনপি। দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহাদী আমিন বিষয়টি নিশ্চিৎ করেছেন। মাহাদী আমিন বলেন, শুক্রবার বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে। রাজধানীর একটি হোটেলে ইশতেহার ঘোষণার আয়োজন করা হয়েছে।

এদিকে গতকাল দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানও বলেছেন, শুক্রবার বিএনপির ইশেতেহার ঘোষণা করা হবে। জানা গেছে, ইশতেহারে বিএনপির ৩১ দফার সাথে তারেক রহমানের নিজস্ব কিছু ভাবনা একত্রিত করে প্রস্তুত করা হয়েছে। বিশেষ করে কর্মসংস্থান, শিক্ষা, নারীদের নানা সুযোগ সুবিধা প্রদান ও স্বাস্থ্য বিষয়ে বিশেষ অগ্রাধিকার থাকবে।