জনগণের ভোটে নির্বাচিত হলে আধুনিক সুুযোগ-সুবিধা সম্পন্ন জনবান্ধব ঢাকা-১৭ আসন গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা-১৭ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান।

তিনি গতকাল বুধবার রাজধানীর গুলশানে নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের গুলশান থানা আয়োজিত এক মিছিল পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন। মিছিলটি গুলশান-১ গোলচত্বর থেকে শুরু হয়ে গুলশান আজাদ মসজিদ হয়ে মহাখালী ওয়্যারলেসগেট হয়ে মহাখালী বাস স্টান্ডে গিয়ে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক জনতা।

ডা. খালিদ বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে দেশে একটি মৌলিক পরিবর্তন হয়েছে। দীর্ঘ প্রায় ১৬ বছরে অপশাসন-দুঃশাসনে পিষ্ট হয়ে জনগণ উপলদ্ধি করতে পেরেছে যে, প্রচলিত ধারার নেতিবাচক রাজনীতির মাধ্যমে তাদের ভাগ্যের কোন উন্নয়ন হবে না বরং জনগণের ভাগ্যের পরিবর্তন করতে রাজনীতিতে ইতিবাচক ধারার প্রবর্তন করতে হবে। সে পরিবর্তনের বার্তা নিয়ে জামায়াতে ইসলামী জাতির সামনে হাজির হয়েছে। তিনি দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে ঢাকা-১৭ আসন সহ সারাদেশে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।