শেখ হাসিনার সন্তানদের রাজনীতিতে পুনর্বাসনের কোনো চেষ্টা হলে ১১ দলীয় জোটসহ দেশের জনগণ তা প্রতিহত করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূইয়া। তিনি বলেন, প্রয়োজনে জনগণ রক্ত দিয়ে হলেও এমন উদ্যোগ রুখে দেবে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে দশটায় নারায়ণগঞ্জের ভুইঘর এলাকায় বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর আয়োজিত এক সমাবেশে তিনি একথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, একটি রাজনৈতিক দলের প্রধান বিদেশি একটি গণমাধ্যমে ইন্টারভিউ দিয়ে বলেছেন- জনগণ যদি চায় শেখ হাসিনার সন্তানরা ফিরে আসবে। তার মানে তিনি শেখ হাসিনার সন্তানদের রাজনীতিতে ফিরিয়ে এনে পুনর্বাসনের চেষ্টা করছেন। শেখ হাসিনার সন্তানদের ফিরিয়ে আনার জন্য ৫ আগস্ট হাজারো ছাত্র-জনতা বুকের তাজা রক্ত ঢেলে দেয় নাই।
তিনি বলেন, ৫ আগস্ট যদি শেখ হাসিনাকে দেশ ছাড়া করতে পারি, ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ১১ দলীয় জোটের নির্বাচিত হওয়া কোনো বিষয় না।