বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, জাতির প্রত্যাশা অনুযায়ী জাতীয় জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন করা এখন সময়ের দাবি। এ বিষয়ে কোনো ধরনের গড়িমসি বা বিলম্ব দেশের সচেতন জনগণ মেনে নেবে না। তিনি বলেন, দেশের গণতন্ত্র, ন্যায়বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে যে জাতীয় ঐকমত্য সৃষ্টি হয়েছে, তার বাস্তব প্রতিফলন ঘটাতে হলে জুলাই সনদের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

গত শনিবার চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামীর কার্যালয়ে অনুষ্ঠিত চট্টগ্রাম অঞ্চল জামায়াতের দায়িত্বশীল সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে একটি দায়িত্বশীল রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা জরুরি। জাতীয় স্বার্থকে সর্বাগ্রে রেখে সব রাজনৈতিক শক্তিকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনগণের অধিকার, আইনের শাসন এবং সুশাসন প্রতিষ্ঠা ছাড়া দেশের স্থিতিশীলতা ও উন্নয়ন সম্ভব নয়।

মুহাম্মদ শাহজাহান আরও বলেন, জামায়াতে ইসলামী সব সময় দেশের কল্যাণ, গণতন্ত্র এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও আমরা ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করে যাব।

সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসানুল্লাহ, শাহজাহান চৌধুরী এমপি, ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা আমীর ও চট্টগ্রাম ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলা উদ্দিন সিকদার, কক্সবাজার জেলা আমীর ও কক্সবাজার ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী, বাঁশখালী উপজেলার জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, কক্সবাজার ২ আসনের প্রার্থী ভিপি শহিদুল আলম বাহাদুর, চট্টগ্রাম ২ আসনের প্রার্থী ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, চট্টগ্রাম ১০ আসনের প্রার্থী ও চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, চট্টগ্রাম ১৩ আসনের প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান, চট্টগ্রাম ১ আসনের প্রার্থী এডভোকেট ছাইফুর রহমান, চট্টগ্রাম ৪ আসনের প্রার্থী আনোয়ার সিদ্দিকী, চট্টগ্রাম ৭ আসনের প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম, চট্টগ্রাম ১১ আসনের প্রার্থী মুহাম্মদ শফিউল আলম, চট্টগ্রাম ৬ আসনের প্রার্থী শাহজাহান মন্জু, কক্সবাজার ১ আসনের প্রার্থী আব্দুল্লাহ ফারুক, খাগড়াছড়ি জেলা আসনের প্রার্থী এডভোকেট ইয়াকুব আলী চৌধুরী আসন পরিচালকের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, হালিশহর থানা আমীর ফখরে জাহান সিরাজী, ও জাকির হোসাইন প্রমুখ।

এতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মুহাম্মদ জাফর সাদেক, মাওলানা মোস্তাফিজুর রহমান, অধ্যক্ষ আমিরুজ্জামান, অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন চৌধুরী, রাংঙ্গামাটি জেলা আমীর অধ্যাপক আব্দুল আলিম, বান্দরবান জেলা আমীর আবদুছ সালাম আজাদ প্রমুখ।