কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা -কলারোয়া) আসনে জামায়াতের প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ সাহেবের দাঁড়িপাল্লা বিজয়ে উৎসুক জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
কলারোয়া উপজেলায় বিএনপির নির্বাচনী জনসভায় ও স্থানীয় সমর্থকদের হুমকি ধামকিতে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল। এমনকি নির্বাচনের দিনেও থেমে ছিলনা তাদের অপতৎপরতা। রাস্তায় ব্যারিকেড দিয়ে ভয়ভীতি দেখিয়ে ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার মতো কাজটি ও করেছিল তারা। কোনো কিছু তোয়াক্কা না করে সাধারণ মানুষ সকল বাধা টপকে ন্যায় ও ইনসাফের প্রতীক দাড়িপাল্লায় ভোট দিয়ে বিজয়ী করেছে। উপজেলার কলাটুপী গ্রামের ব্যবসায়ী আইয়ূব আলী জানান, যদি আমাদের প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ সাহেবের দাড়িপাল্লা পাশ না করতো তাহলে বাড়ি থেকে বের হওয়া কঠিন হতো। এমনকি অনেকের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার দিয়েছিল বিএনপির নেতারা।
এদিকে নির্বাচনের দিন সরেজমিনে গিয়ে দেখা গেছে, কলারোয়া উপজেলার দেয়াড়া মাদরাসা কেন্দ্রে বিএনপি সমর্থিত নেতাদের হুমকির মুখে পড়েছেন সাংবাদিক জাহিদুল। এছাড়া দেয়াড়া কাশিয়াডাঙ্গা কেন্দ্রে সাংবাদিক পরিদর্শককে মারপিট করে আহত করা হয়েছে। অন্যান্য কেন্দ্রে ও বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটিয়েছে বিএনপির কর্মী ও সমর্থকরা। তবে তাৎক্ষণিক সংবাদ পেয়ে প্রসাশনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।এ উপজেলায় বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে এখনো পর্যন্ত নিবাচনী প্রতিপক্ষ বিএনপি সমর্থিত নেতা কর্মীদের হুমকি ধামকি অব্যাহত রয়েছে বলে বিভিন্ন এলাকা থেকে খবর পাওয়া যাচ্ছে।