ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে মাঠে ততই সক্রিয় হয়ে উঠছেন প্রার্থীরা। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে (সদর) নির্বাচনী প্রচারণায় জামায়াতে ইসলামী বাংলাদেশ এর প্রার্থী জননেতা মোঃ নূরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হেফজুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন। তিনি বলেন, আগামীতে সত্য, সুন্দর ও ন্যায়ের পক্ষে আমরা কাজ করে যাবো। এদেশের জনগণ বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের মানুষ সবসময়ই ন্যায়ের পক্ষে রয়েছেন। সন্ত্রাস, খুন ধর্ষণমুক্ত সমাজ গড়তে কোন নেতৃত্ব আনতে চান, তাহলে আপনারা সঠিক সিদ্ধান্ত নিবেন আপনারা কাকে ভোট দিবেন। যে কোন ন্যায়ের বিবেচনায় দাঁড়িপাল্লা প্রতীক ভোটের অধিকার রাখে। সুশাসন ও শান্তির জন্য দাঁড়িপাল্লায় ভোট দিন। তিনি যুবকদের উদ্দেশ্যে বলেন, আগামীর ভবিষ্যত গড়তে তোমরা সবসময়ই কাছে পাবে। এছাড়া মা-বোনেরা কোন অপপ্রচারে ভোটের মত আমানত কোন কিছুর বিনিময়ে আপনারা অপাত্রে ভোট দিবেন না। আপনাদের ভোটের উপর নির্ভর করে আগামী দিনে নারীদের পরিবেশ কোন পথে যাবে। সামান্য সুযোগ-সুবিধার জন্য ভোট দিয়ে দেশকে বিপদের দিকে ঠেলে দিবেন না। নূরুল ইসলাম বুলবুল বলেন, অন্য ধর্মের লোকেরা এদেশের নাগরিক, তারাও সমান সুযোগ-সুবিধা পাবেন। তারা তাদের ধর্মকর্ম পালন করবেন। তিনি বলেন, ৫ বছরের নীচের শিশু ও ষাটোর্ধ্ব বয়সী বৃদ্ধদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা নেয়া হবে। এ জেলায় বিশেষায়িত হাসপাতাল ও কৃষিভিত্তিক এপিজেড গড়ে তোলা হবে। আগামী দিনে সুখী সমৃদ্ধি ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান। চাঁপাইনবাবগঞ্জ পৌর জামায়াতের আমীর হাফেজ গোলাম রাব্বানীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের আমীর মাওলানা আবু জার গিফারী, সাবেক এমপি অধ্যাপক মোহাঃ লতিফুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, সেক্রেটারি আবু বক্কর, ক্রীড়া সংগঠক মোস্তাফিজুর রহমান প্রমুখ।