পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে দেশের বিভিন্ন স্থানে সর্বস্তরের মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের শীর্ষ নেতৃবৃন্দ। কোথাও শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি, কোথাও আবার সাধারণ মানুষের সঙ্গে মিলনমেলায় পরিণত হয়েছে ঈদের মাঠ-এমন দৃশ্য দেখা গেছে রাজধানীসহ বিভিন্ন এলাকায়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল শনিবার (২১ মার্চ) সকালে নিজ এলাকার নামোশংকরবাটী হেফজুল মাদ্রাসা মাঠে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।

নামাজ শেষে তিনি উপস্থিত মুসল্লিদের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় শিশুদের সঙ্গে হাসিমুখে সময় কাটাতে দেখা যায় তাকে।

Jamat_dhakamail_20260321_143518658

অপরদিকে, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি, পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ নিজ নির্বাচনি এলাকার বাউফল পাবলিক মাঠে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে হাজার হাজার মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

এ সময় বাউফল পাবলিক মাঠ এক মিলনমেলায় পরিণত হয়। উপস্থিত ছিলেন ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন, বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসাহাক, উপজেলা শিবির সভাপতি লিমন হোসাইন, অ্যাডভোকেট মুনতাসীর মুজাহিদ, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেম, সাবেক ছাত্রনেতা আতিক নজরুল, সবুজ মাস্টারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এদিকে, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের নামাজ আদায় করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন। নামাজ শেষে পল্টন থানা জামায়াতের উদ্যোগে আয়োজিত ঈদ শুভেচ্ছা বিনিময় ও মিষ্টান্ন উৎসবে অংশ নেন তিনি। এ সময় সর্বস্তরের মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নিজ হাতে মিষ্টি বিতরণ করেন। উপস্থিত ছিলেন মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য শাহীন আহমেদ খান, মাওলানা শরিফুল ইসলামসহ পল্টন, মতিঝিল, শাহজাহানপুর ও শাহবাগ থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেন ঠাকুরগাঁওয়ে নিজ এলাকায় ঈদের নামাজ আদায় শেষে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

অন্যদিকে, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি, ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন মাতুয়াইল কবরস্থান কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে স্থানীয় মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

650518916_906400162200267_1527077849757449810_n_20260321_143318724

এছাড়া, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান রাজধানীর ধূপখোলা মাঠে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

এ সময় জুলাই আন্দোলনের শহীদ শেখ মেহেদী হাসান জুনায়েদের পিতা শেখ জামাল হাসান, মহানগরীর অফিস সেক্রেটারি কামরুল আহসান হাসান, সহকারী জোন পরিচালক মাওলানা নেসারউদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

652806121_1246209177647137_3173665641130755481_n_20260321_143331446 (1)

ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন নিজ নির্বাচনি এলাকার মুরাদপুর ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে স্থানীয় হাজারো মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পরে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য ও আহতদের সঙ্গেও কুশল বিনিময় করেন।

পবিত্র ঈদের এই দিনে নেতৃবৃন্দের উপস্থিতি ও শুভেচ্ছা বিনিময়ে সংশ্লিষ্ট এলাকাগুলোতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের অংশগ্রহণে ঈদের আনন্দ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।