বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য খুলনা মহানগরী সেক্রেটারি ও খুলনা-২ আসনের জামায়াত মনোনীত ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল বলেন, ‘জীবন দিতে রাজি আছি, কিন্তু কোনো মায়ের ইজ্জত দিতে রাজি নই। আমর এলাকায় মা ও বোনদের জন্য শতভাগ নিরাপদ পরিবেশ নিশ্চিত করব।’ তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশে কোনো চাঁদাবাজি, টেন্ডারবাজি বা দখলবাজি চলতে দেয়া হবে না। যারা অন্যায়ভাবে মানুষের সম্পদ দখল করবে বা মামলা বাণিজ্য করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি তরুণ প্রজন্মকে উদ্দেশ্যে বলেন, ‘আমরা যুবকদের হাতে কোনো ‘কার্ড’ তুলে দিয়ে তাদের অসম্মান করতে চাই না।
খুলনা-২ আসনের নির্বাচন পরিচালক প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলমের পরিচালনায় জনসভায় বক্তৃতা করেন মহানগরী জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, সহকারী সেক্রেটারি এডভোকেট শাহ আলম, মিম মিরাজ হোসাইন, মাওলানা শাহরুল ইসলাম, মাওলানা শেখ মো. অলিউল্লাহ, মাওলানা আ ন ম আব্দুল কুদ্দুস, মাওলানা আবু বকর সিদ্দিক, এডভোকেট শফিকুল ইসলাম লিটন, ইঞ্জিনিয়ার মোল্লা আলমগীর, যুববিভাগের সভাপতি মুকাররম আনসারী, খুলনা মহানগরী ছাশিবিরের সেক্রেটারি রাকিব হাসান, খুলনা সদর থানা আমীর এস এম হাফিজুর রহমান, সোনাডাঙ্গা থানা আমীর জি এম শহিদুল ইসলাম প্রমুখ।