গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থীদের বিজয় লাভ করায় বিএনপি চেয়ারম্যান ও জনাব তারেক রহমান, বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ দলের সর্বস্তরের পেশাজীবিদের প্রতি আন্তরিক অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রাম। সংগঠনের এক বিবৃতিতে এ অভিনন্দন জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, জনগণের প্রত্যাশা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এই বিজয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নবনির্বাচিত সংসদ সদস্যরা জনগণের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে দেশ ও জনগণের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবেন বলে তারা আশা প্রকাশ করেন।

নেতৃবৃন্দ আরও বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত না আসা পর্যন্ত সকল স্তরের নেতাকর্মী ও সমর্থকদের নিজ নিজ এলাকায় ধৈর্য, সংযম ও সতর্কতার সঙ্গে অবস্থান করার পাশাপাশি দলের আদর্শ ও নীতি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে থাকার আহ্বান জানান। বিবৃতিদাতারা হলেন, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রামের আহ্বায়ক জাহিদুল করিম কচি, সদস্যসচিব ডা. খুরশীদ জামিল চৌধুরী, অধ্যাপক এস. এম. নছরুল কদির, সাংবাদিক মো. শাহনওয়াজ ও ইঞ্জিনিয়ার জানে আলম সেলিম। প্রেস বিজ্ঞপ্তি।