বেলকুচি (সিরাজগঞ্জ) সাংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, সিরাজগঞ্জ জেলা নায়েবে আমীর অধ্যক্ষ আলী আলম বলেছেন, জামায়াতে ইসলামী মানবতার একটি মুক্তি আন্দোলন। একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সকল দেশপ্রেমিক নাগরিক আজ জামায়াতের পতাকা তলে ঐক্যবদ্ধ হচ্ছে।

এমতাবস্থায় মানবতার মুক্তি আন্দোলনে আগামীর মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ বির্নিমানে জামায়াতের সকল পর্যায়ের দায়িত্বশীলদেরকেই দুনিয়ার মোহ ও চাওয়া-পাওয়া ত্যাগ করে দ্বীন প্রতিষ্ঠায় ময়দানে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী, বেলকুচি উপজেলার উদ্যোগে আয়োজিত দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা: দায়িত্বশীল শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল এর সভাপতিত্বে ও বেলকুচি উপজেলা সেক্রেটারী অধ্যাপক মাওঃ মাজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবির ও কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন; বাংলাদেশ জামায়াতে ইসলামী, সিরাজগঞ্জ জেলা মজলিসে শূরা সদস্য, এনায়েতপুর থানা আমীর ডাঃ মাওঃ সেলিম রেজা। অন্যান্যের মাঝে আরো বক্তব্য রাখেন, বেলকুচি উপজেলা নায়েবে আমীর উপাধ্যক্ষ মাওঃ আবুল হাশেম সরকার, বেলকুচি উপজেলা সাবেক আমীর মাওঃ আব্দুর রাজ্জাক, বেলকুচি উপজেলা সহকারী সেক্রেটারি মাওঃ মাহবুবুর রশিদ শামীম, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওঃ আবুল হোসাইন ভূঁইয়া ও বেলকুচি পৌরসভা আমীর মাওঃ গোলাম সারোয়ার প্রমুখ।