নাটোর ৩ আসনে নির্বাচিত বিএনপির আনু
সিংড়া (নাটোর) সংবাদদাতা : নাটোর-৩ (সিংড়া) আসন থেকে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির মো. আনোয়ারুল ইসলাম আনু।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নির্বাচন পর বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা যায়।
নব-নির্বাচিত সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, সিংড়া উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ও নাটোর জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ।
বিএনপি প্রার্থী আনোয়ারুল ইসলাম আনু মোট ভোট পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ১৭০ ভোট। এ আসনে স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদ (ঘোড়া মার্কা) ৬৬ হাজার ১৯১ ভোট। শাপলা কলি নিয়ে এনসিপির জার্জিস কাদির বাবু পেয়েছেন ২০ হাজার ২৬৭ ভোট, হাতপাখার মাওলানা খলিলুর রহমান পেয়েছেন ১৯০১৯ ভোট, জাতীয় পার্টির আশীক ইকবাল পেয়েছেন ২০৯৫ ভোট এবং ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন পেয়েছেন ৩৬৬ ভোট।
এ আসনে “হ্যাঁ” ভোট পড়েছে ১ লাখ ৫৩ হাজার ৯৮৪ ও “না” ভোট পড়েছে ৪৯ হাজার ৪৩৫।
উল্লেখ্য, এ আসনে মোট ভোটার ছিলো ৩ লাখ ২৬ হাজার ৮৭২ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৪ হাজার ৮৮ জন, আর নারী ভোটার ১ লাখ ৬২ হাজার ৭৮১ জন ও হিজরা ৩ জন।
বগুড়া-১ আসনে বিএনপির কাজী রফিক বিজয়ী
সারিয়াকান্দি সংবাদদাতা: বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে কাজী রফিকুল ইসলামের ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬৯ হাজার ৮৬১ জন ভোটার তাদের রায় দিয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. শাহাবুদ্দিন পেয়েছেন ৫৬ হাজার ৯৩৩ ভোট। ১ লাখ ১২ হাজার ৯২৮ ভোটের ব্যবধানে বগুড়া-১ আসনে জয়ী হয়েছেন সাবেক এই সাংসদ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বগুড়া জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ তৌফিকুর রহমান তার কার্যালয়ে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।
এই আসনের দুইটি উপজেলার ১২৬টি কেন্দ্রের মোট ভোটার ৩ লাখ ৭৬ হাজার ৬১৪। এর মধ্যে বৈধ ভোট কাস্টিং হয়েছে ২ লাখ ৩০ হাজার ৩৮৭টি।
বগুড়া-১ আসনে পাঁচটি রাজনৈতিক দলের প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছিলেন। অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী এ বি এম মোস্তফা কামাল পাশা হাতপাখা প্রতীকে পেয়েছেন ১ হাজার ০৯টি ভোট।
বাংলাদেশে কংগ্রেসের প্রার্থী আশাদুল হক ডাব প্রতীকে পেয়েছেন ৫৯৩টি ভোট এবং গণফোরামের প্রার্থী জুলফিকার আলী উদীয়মান সূর্য প্রতীকে পেয়েছেন ২৯৭ ভোট।
শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানিয়ে স্ট্যাটাস দিয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মো. শাহাবুদ্দিন। জাতির স্বার্থে যে কোনো সহযোগিতায় বিজয়ী প্রার্থীর পাশে থাকার কথাও উল্লেখ করেন ওই ফেসবুক স্ট্যাটাসে।
খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী
খাগড়াছড়ি সংবাদদাতা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এ খাগড়াছড়ি ২৯৮ নং সংসদীয় আসনে প্রাথমিকভাবে বিজয়ী হয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী ওয়াদুদ ভূইয়া।
বৃহস্পতিবার(১২ফেব্রুয়ারি) প্রাপ্ত ২০৩টি কেন্দ্রের ফলাফলে ওয়াদুদ ভূইয়া পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ২১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের ধর্মজ্যোতি চাকমা পেয়েছেন ৫৮ হাজার ১৩৬ ভোট। এছাড়া দাঁড়িপাল্লা প্রতীকের এডভোকেট মো. এয়াকুব আলী পেয়েছেন ৫৪ হাজার ১১৬ ভোট।
ফলাফলের ব্যবধান অনুযায়ী ধানের শীষ প্রতীকের প্রার্থী সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে থেকে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
এই আসনটিতে খাগড়াছড়ি সদর, লক্ষীছড়ি, মহালছড়ি, মানিকছড়ি, গুইমারা, মাটিরাংগা, পানছড়ি, রামগড়, দীঘিনালা এলাকা নিয়ে।
চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন। এই আসনে মোট ভোটার সংখ্যা ৫৫৪১১৯ জন। যার মধ্যে পুরুষ ভোটার ২৮০২০৬ জন, নারী দভোটার ২৭৩৯০৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন।
তলব উত্তর-দক্ষিণ (চাঁদপুর-২) আসনের নবনির্বাচিত এমপি ডা. জালাল উদ্দিনের কৃতজ্ঞতা প্রকাশ
মতলব ( চাঁদপুর) সংবাদদাতা : ডা. জালাল উদ্দিন মতলব উত্তর-দক্ষিণ তথা চাঁদপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এক বিবৃতিতে তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে তাকে সংসদ সদস্য নির্বাচিত করায় তিনি গভীরভাবে কৃতজ্ঞ। তিনি বলেন, “মতলব উত্তর-দক্ষিণের আপামর জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার শক্তি। আমি আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই।”
তিনি বিশেষভাবে কৃতজ্ঞতা জানান তারেক রহমান-এর প্রতি, দলীয় মনোনয়ন প্রদান ও তার ওপর আস্থা রাখার জন্য। পাশাপাশি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের অক্লান্ত পরিশ্রমের প্রশংসা করেন।
ডা. জালাল উদ্দিন আরও বলেন, সকল শ্রেণি-পেশা, ধর্ম-বর্ণের মানুষের সমর্থন ও সহযোগিতা তাকে অনুপ্রাণিত করেছে। তিনি তার পরিবার, শুভানুধ্যায়ী ও বন্ধু-বান্ধবসহ সমগ্র মতলববাসীর প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা জানান।
নবনির্বাচিত এই সংসদ সদস্য সকলের কাছে দোয়া কামনা করে বলেন, “মহান আল্লাহ তায়ালা যেন আমাকে আমৃত্যু আপনাদের সেবক হিসেবে কবুল করেন এবং আপনাদের আস্থার যথাযথ প্রতিদান দেওয়ার তৌফিক দান করেন।”
বিবৃতির শেষাংশে তিনি বলেন, “সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবার আগে বাংলাদেশ।”
কুষ্টিয়া-২ আসনে জামায়াতের আব্দুল গফুর বিজয়
ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা : কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত আব্দুল গফুর (দাঁড়িপাল্ল) বিজয়ী হয়েছে। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পেয়েছেন ১,৮৯,৭৯৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১,৪৩,০৮৫ ভোট।
মতলব উত্তর-দক্ষিণ (চাঁদপুর-২) আসনে ডা. জালাল উদ্দিন বিজয়ী
মতলব (চাঁদপুর) সংবাদদাতা : ডা. জালাল উদ্দিন মতলব উত্তর-দক্ষিণ তথা চাঁদপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এক বিবৃতিতে তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে তাকে সংসদ সদস্য নির্বাচিত করায় তিনি গভীরভাবে কৃতজ্ঞ। তিনি বলেন, “মতলব উত্তর-দক্ষিণের আপামর জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার শক্তি। আমি আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই।”
তিনি বিশেষভাবে কৃতজ্ঞতা জানান তারেক রহমান-এর প্রতি, দলীয় মনোনয়ন প্রদান ও তার ওপর আস্থা রাখার জন্য। পাশাপাশি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের অক্লান্ত পরিশ্রমের প্রশংসা করেন।
ডা. জালাল উদ্দিন আরও বলেন, সকল শ্রেণি-পেশা, ধর্ম-বর্ণের মানুষের সমর্থন ও সহযোগিতা তাকে অনুপ্রাণিত করেছে। তিনি তার পরিবার, শুভানুধ্যায়ী ও বন্ধু-বান্ধবসহ সমগ্র মতলববাসীর প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা জানান।
নবনির্বাচিত এই সংসদ সদস্য সকলের কাছে দোয়া কামনা করে বলেন, “মহান আল্লাহ তায়ালা যেন আমাকে আমৃত্যু আপনাদের সেবক হিসেবে কবুল করেন এবং আপনাদের আস্থার যথাযথ প্রতিদান দেওয়ার তৌফিক দান করেন।” বিবৃতির শেষাংশে তিনি বলেন, “সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবার আগে বাংলাদেশ।”
চট্টগ্রাম-১৩ আসনে চতুর্থবারের মতো এমপি হলেন সরওয়ার জামাল নিজাম
আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রাম-১৩ (আনোয়ারা কর্ণফুলী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম (প্রতীক: ধানের শীষ) বেসরকারি ফলাফলে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। এ নিয়ে তিনি চতুর্থবারের মতো জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হলেন। ঘোষিত ফলাফল অনুযায়ী তিনি পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ৪৬০ ভোট। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আসনের ১১৮টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি লক্ষ্য করা যায়। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। ভোটগ্রহণ শেষে রাতে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তাহমিনা আক্তার বেসরকারি ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে সরওয়ার জামাল নিজামের নিকটতম প্রতিদ্বন্দ্বী বৃহত্তর সুন্নী জোটের প্রার্থী এস এম শাহজাহান (প্রতীক: মোমবাতি) পেয়েছেন ৫১ হাজার ০৬২ ভোট। ১১ দলীয় জোটের প্রার্থী মাহমুদুল হাসান চৌধুরী (প্রতীক: দাঁড়িপাল্লা) পেয়েছেন ৩৪ হাজার ০৩৫ ভোট।
এ ছাড়া জাতীয় পার্টির প্রার্থী আবদুর রব চৌধুরী (লাঙ্গল) পেয়েছেন ৪২৮ ভোট, এনডিএমের মোহাম্মদ এমরান (সিংহ) পেয়েছেন ২১৯ ভোট, গণঅধিকার পরিষদের মোঃ মুজিবুর রহমান (ট্রাক) পেয়েছেন ১৫৯ ভোট এবং ইনসানিয়াত বিপ্লবের মু. রেজাউল মোস্তফা (আপেল) পেয়েছেন ২৮৩ ভোট।
আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা নিয়ে গঠিত এ সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯৫ হাজার ২৪৬ জন। ভোটগ্রহণের জন্য স্থাপন করা হয় ১১৮টি কেন্দ্রের ৭৯০টি ভোটকক্ষ।
উল্লেখ্য, এ আসনে ১৯৯৬ সালে আওয়ামী লীগের প্রার্থী আখতারুজ্জামান বাবুকে পরাজিত করে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন সরওয়ার জামাল নিজাম। ২০০১ সালেও তিনি বিজয়ী হন। সর্বশেষ বিজয়ের মাধ্যমে তিনি আবারও জাতীয় সংসদে প্রতিনিধিত্বের সুযোগ পেলেন।