উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ -৪ আসনের দাঁড়িপাল্লার কান্ডারী মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, বাংলাদেশের বড় সমস্যা দূর্নীতি। দূর্নীতির কারণে এদেশে অনেক পিছিয়ে আছে। দূর্নীতি বন্ধ করতে পারলে বিদেশিদের কাছে হাত পাততে হবে না। এদেশে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে।

গতকাল রোববার উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা নির্বাচিত হলে কর্মসংস্থান তৈরি করবো, বেকার ভাতা দেবো না। এদেশের মানুষ কর্মকে ভালোবাসে। কর্মসংস্থান তৈরি হলে দেশে আর বেকার থাকবে না। বেকার ভাতা দেওয়ার কোন প্রয়োজন হবে না। যুবকেরা স্বনির্ভর হবে। প্রতিষ্ঠিত হবে ন্যায় ইনসাফের সমাজ।

বড়পাঙ্গাসী ইউনিয়ন জামায়াতের সভাপতি ইব্রাহিম খলিলের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন, উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলি, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক নুর মোহাম্মদ মন্ডল, উল্লাপাড়া উপজেলা জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল আজাদ, সাবেক কমিশনার শাহাদাত হোসেন খোকন, উপজেলা যুব বিভাগের সাধারণ সম্পাদক এস এম আল-আমীন, পেশাজীবী বিভাগের ইউনিয়ন সভাপতি মোতালেব হোসেন, ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি জামাল উদ্দিন প্রমুখ।