বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, জুলাই সনদ জাতির প্রতি সরকার ও রাজনৈতিক দলগুলোর গুরুত্বপূর্ণ অঙ্গিকার। সরকার এই অঙ্গিকার বাস্তবায়নের পরিবর্তে কৌশলে আদালতের দিকে ঠেলে দিয়ে জনগণ ও আদালতকে মুখোমুখি দাঁড় করিয়েছে। এর ফলে জুলাই সনদ বাস্তবায়ন অনিশ্চিত হলে জনগণ তা মেনে নেবে না।

আজ (৩ মার্চ ২৬) বিকালে মাতারবাড়ী ইউনিয়নে অনুষ্ঠিত তৃণমূল নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন ।

তিনি বলেন, ১২ ফেব্রুয়ারী একইদিনে দুইটি বিষয়ে নির্বাচন হয়েছে। যারা সংবিধানের দুহাই দিয়ে গণভোটের বৈধতা নিয়ে প্রশ্ন তুলছেন তাদের মনে রাখা উচিত গণভোট অবৈধ হলে জাতীয় নির্বাচন ও এ নির্বাচনে সংসদ সদস্য এবং সরকার অবৈধ হয়ে যাবে। তিনি আরো বলেন দেশকে ফ্যাসিস্ট ও স্বৈরাচার মুক্ত করে গণতন্ত্র সুসংহত, জনগণের ভোটাধিকার, ন্যায়বিচার, সুশাসন প্রতিষ্ঠা এবং প্রশাসনে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য কালক্ষেপণ না করে অবিলন্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।

ড. হামিদ আযাদ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত নৃশংসতা, সন্ত্রাস, ছিনতাই, চাঁদাবাজি ও বিভিন্ন স্তরের দূর্নীতি বন্ধের জন্য জোর দাবী জানান।

মাতারবাড়ী ইউনিয়ন সভাপতি হাফেজ সরওয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা সহকারী সেক্রেটারী অধ্যাপক আবু তাহের চৌধুরী,

সাবেক ছাত্রনেতা কামরুল ইসলাম, মহেশখালী উপজেলা উত্তর আমীর মাস্টার নজরুল ইসলাম সহ জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।