ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কক্সবাজার-২ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ড. এ, এইচ,এম, হামিদুর রহমান আযাদ ভোট প্রদান করেছেন ।

বৃহস্পতিবার(১২ ফেব্রুয়ারি) তিনি সকাল ৯ টায় কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের ৭ নং কেন্দ্র তেলিয়া কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন।