শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের স্থগিত জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপিসহ নানা অনিয়মের অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদুর রহমান।

আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ৩টায় শ্রীবরদী উপজেলা জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলনে করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন জামায়াতের প্রার্থী।

তিনি অভিযোগ করেন, বিভিন্ন কেন্দ্রে তাঁদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে এবং জালভোট ও প্রকাশ্যে সিল মারার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় প্রিসাইডিং কর্মকর্তা ও পুলিশকে জানিয়েও কোনও প্রতিকার পাওয়া যায়নি।এসবের প্রতিবাদ করায় অনেক কর্মীকে মারধরের ঘটনাও ঘটেছে।

এর আগে, দুপুরে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপ-নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ আনেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।