গাজীপুরে ছাত্রদল নেতার হাতে নারী হত্যা এবং নির্বাচন ঘিরে বিএনপির অব্যাহত নারী নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
আজ রোববার (১ জানুয়ারি) সংগঠনটির ঢাকা মহানগরের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। একই সঙ্গে বিক্ষোভ মিছিল থেকে নির্বাচন ঘিরে বিএনপির অব্যাহত নারী নিপীড়নের প্রতিবাদও জানানো হয়।
গাজীপুর মহানগরীর গাছা থানাধীন ৩৫ নম্বর ওয়ার্ডের দুলাল মার্কেট এলাকায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এক নারী ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ ওঠে ছাত্রদল নেতা আশিকের বিরুদ্ধে। নিহতের রানী (৪৫) স্থানীয় ‘রানী ফ্যাশন গ্যালারি’র স্বত্বাধিকারী ছিলেন।
গতকাল শনিবার (৩১ জানুয়ারি) বেলা ১১টার দিকে এই নৃশংস হামলার ঘটনা ঘটে। পরে দুপুরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রানী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ ঘটনায় নিহতের ছেলে হৃদয় (২২) গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।