ঐক্য, সম্প্রীতি ও বৈচিত্র্যের বার্তা দিয়ে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে জামায়াতে মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ শিশির মনির ২০ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ-২ আসনের সরমঙ্গল এলাকায় আনুষ্ঠানিকভাবে এ ইশতেহার প্রকাশ করা হয়। এ সময় বিভিন ধর্ম, শ্রেণি ও পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

ইশতেহার ঘোষণাকালে মোহাম্মদ শিশির মনির বলেন, দিরাই-শাল্লাবাসী কয় কথায় নয়, কাজে পরিচয়। এই দর্শনকে সামনে রেখেই আমার নির্বাচনী ইশতেহার প্রণয়ন করা হয়েছে। তিনি আরও বলেন, সমাজে বিভক্তি নয়, বরং ঐক্য ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলাই তার মূল লক্ষ্য।

অনুষ্ঠানে মসজিদের ইমাম, মন্দিরের পুরাহিত, বীর মুক্তিযাদ্ধা, জুলাইযোদ্ধা, তৃতীয় লিঙ্গের ব্যক্তি, কৃষক, শ্রমিক, জেলে, প্রতিবন্ধীসহ বিভিন শ্রেণি-পেশার নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।

শিশির মনির বলেন, অনেকে ঐক্যের বিপক্ষে কথা বলেন কিংবা পক্ষ, বিপক্ষ এমন বিভাজন সষ্টি করতে চান। আমরা তা মনে নেই না। আবার কউ কউ সাম্প্রদায়িকতার প্রসঙ্গ তুলে সমাজে বিভেদ তৈরি করতে চান। আমরা এই সমাজকে সম্প্রীতি ও বৈচিত্র্যের বন্ধনে আবদ্ধ করতে চাই।

তিনি আরও বলেন, আমরা কোনা বিভক্তি চাই না, সাম্প্রদায়িক সম্প্রীতির বিনাশ চাই না। ঐক্যের ভিত্তিতে সবাইকে সঙ্গে নিয়ে দিরাই-শাল্লাকে একটি আধুনিক ও উন্নত জনপদে হিসেবে গড়ে তুলতে চাই।

শিশির মনিরের ঘোষিত ২০ দফা নির্বাচনী ইশতেহারের উল্লেখযোগ্য বিষয়গুলাের মধ্যে রয়েছে- দুর্নীতি দমন ও প্রতিরোধ, বেকারত্ব দূরীকরণ, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, স্বাস্থ্য ও চিকিৎসাসেবার উনয়ন, যাতায়াত ও অবকাঠামাগত উন্নয়ন, প্রশাসনিক উন্নয়ন, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতকরণ, কষি ও কৃষকের কল্যাণ করণীয় নির্ধারণ, পরিবেশ ও জলবায়ু দূষণ রোধ।

এ সময় তিনি আরও জানান, ইশতেহারের পাশাপাশি তার কাছ ৩৫০ পৃষ্ঠার একটি বিস্তারিত উন্নয়ন পরিকল্পনাও রয়েছে। এতে দিরাই-শাল্লা অঞ্চলের কোথায় কী ধরনের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে, তা সুস্পষ্টভাব তুলে ধরা হয়েছে।