চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম-১০ আসনের ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গণসংযোগ ও প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গণসংযোগকালে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-১০ আসনে জামায়াত মনোনীত এবং ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী।
দক্ষিণ কাট্টলী জেলে পাড়া এলাকায় আয়োজিত গণসংযোগ ও প্রচারণা কর্মসূচিতে অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেন, দেশ আজ এক গভীর সংকটকাল অতিক্রম করছে। দীর্ঘদিন ধরে জনগণ জুলুম, দুর্নীতি ও বৈষম্যের শিকার। মানুষ এখন পরিবর্তন চায়, ন্যায় ও ইনসাফভিত্তিক একটি কল্যাণরাষ্ট্র চায়। আলহামদুলিল্লাহ, সেই পরিবর্তনের প্রতীক হিসেবে জনগণ দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিতে প্রস্তুত।
তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন, ন্যায়বিচার এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনের রাজনীতি করে। আমরা ক্ষমতার জন্য নয়, বরং মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য নির্বাচনে অংশগ্রহণ করেছি। চট্টগ্রাম-১০ আসনের জনগণ এবার সত্য ও ন্যায়ের পক্ষে রায় দেবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।
গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা মনোযোগ দিয়ে শোনেন। এলাকাবাসী তাদের দৈনন্দিন সমস্যার কথা তুলে ধরলে অধ্যক্ষ হেলালী বলেন, জনগণ আমাকে সুযোগ দিলে সংসদে গিয়ে আপনাদের ন্যায্য দাবি আদায়ে আমি সোচ্চার ভূমিকা রাখব, ইনশাআল্লাহ।
কর্মসূচিতে জামায়াতে ইসলামী স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী-সমর্থকসহ বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন। গণসংযোগ ও প্রচারণা চলাকালে এলাকায় ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা : নীলফামারীর সৈয়দপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর কর্মী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রেলওয়ে মুর্তজা মিলনায়তনে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ আসনের ১০ দল সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম।
এনসিপি সৈয়দপুর উপজেলা আহ্বায়ক মো. মনজুর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সৈয়দপুরের শহীদ সাজ্জাদ হোসেনের পিতা আলমগীর হোসেন, ইসলামি ছাত্র শিবির রংপুর মহানগর সভাপতি নুরুল হুদা, সৈয়দপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর শফিকুল ইসলাম, পৌর আমীর শরফুদ্দিন খান।
এনসিপি সৈয়দপুর পৌর আহ্বায়ক জাবেদ আত্তারীর উপস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর জামায়াত সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলী, মিডিয়া বিভাগের সমন্বয়ক সাংবাদিক সাহাবজ উদ্দিন সবুজ, এনসিপি কিশোরগঞ্জ উপজেলা প্রধান সমন্বয়ক আব্দুল কাইয়ুমসহ সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ।
তালা (সাতক্ষীরা) : তালা উপজেলার খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন এ কথা বলেন, সাতক্ষীরা-(তালা-কলারোয়া) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। ইউনিয়ন বিএনপির সভাপতি আছির উদ্দীনের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আব্দুল করিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, সাতক্ষীরা জেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি এ্যড. অসিত বরণ বিশ্বাস, অধ্যাপক মোশারফ হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান, যুগ্ম আহবায়ক সাইদুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক স ম ইয়াছিনউল্লাহ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার সহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান, উপজেলা মহিলা দলের আহবায়ক মেহেরুন্নেছা নেছা মিনি, সৈয়দ আজম প্রমুখ।
ডিমলা (নীলফামারী) সংবাদদাতা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারী–১ (ডোমার-ডিমলা) আসনে ১০ দল সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারের নির্বাচনী সমাবেশ নাউতারা বাজারে অনুষ্ঠিত হয়েছে।
আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেন, “আল্লাহভীরু ও সৎ মানুষকে যদি সংসদে পাঠানো যায়, তাহলে বিগত ৫৪ বছরে যে উন্নয়ন হয়নি, আগামী পাঁচ বছরে তার চেয়েও বেশি উন্নয়ন সম্ভব।” তিনি অবহেলিত জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন এবং বেকার ও শিক্ষিত যুবকদের কর্মসংস্থান সৃষ্টির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীলফামারী জেলা শাখার সেক্রেটারি হযরত মাওলানা আন্তাজুল ইসলাম, ডোমার উপজেলা আমীর আবদুল হাকিম, ডোমার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সোহেল রানা, খেলাফত মজলিসের নীলফামারী জেলা শাখার সভাপতি ছাদ্দাম হোসেন, ‘হ্যাঁ ভোট’-এর অ্যাম্বাসেডর রসেদ মিয়া এবং ডিমলা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা মজিবুর রহমান। বক্তাদের বক্তব্যের মধ্য দিয়ে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।
কালিগঞ্জ, সাতক্ষীরা: সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামায়াতে ইসলামীর উদ্যোগে কৃষক ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
কৃষ্ণনগর ইউনিয়নের কৃষান মজদুর ইউনাইটেড একাডেমী হাইস্কুল মাঠ প্রাঙ্গনে এক ঐতিহাসিক কৃষক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। কৃষ্ণনগর ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার ইব্রাহিম বাহারির সভাপতিত্বে ও কালিগঞ্জ উপজেলা যুব জামায়াতের সেক্রেটারি ও ইউপি সদস্য জামাল ফারুকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ সংসদীয় আসন (আশাশুনিÑকালিগঞ্জ)বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মোঃ জুবায়ের হোসেন, সাতক্ষীরা জেলা জামায়াতে শুরা ও কর্মপরিষদ সদস্য উপ অধ্যক্ষ আব্দুস সবুর, সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোঃ আব্দুল গফফার, কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, কালিগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, কালিগঞ্জ উপজেলা সহকারী সেক্রেটারি মোশাররফ হোসেন চৌধুরী, কালিগঞ্জ উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য ড মিজানুর রহমান, কালিগঞ্জ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার সালাউদ্দিন আহমেদসহ দলটির উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল,কৃষক,শ্রমিক,কর্মীও নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
লালমনিরহাট : বৈষম্য, দূনীর্তি ও চাঁদাবাজ মুক্ত এবং ন্যায় ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়তে। লালমনিরহাট সদর-৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী এ্যাডভোকেট আবু তাহের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়ি পাল্লায় ভোট দেয়ার আহবান জানিয়েছেন।
লালমনিরহাট পৌরসভার বিভিন্ন এলাকায় উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে সংসদ প্রার্থী এ্যাডভোকেট আবু তাহের এসব কথা বলেছেন, এ সময় উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ শাহ আলম ও সাবেক জেলা আমীর এ্যাডভোকেট আব্দুল বাতেনসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
এর আগে সোমবার রাতে তিস্তা ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী জন সভায় বিএনপির ৪৫ জন নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছে।
কালাই (জয়পুরহাট) : জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার নিশ্চিন্তা বাজারে দশ’দলীয় জোটের প্রার্থী জয়পুরহাট জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জয়পুরহাট-২ আসনের এমপি প্রার্থী এস,এম রাশেদুল আলম সবুজ বলেন আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে দুর্নীতি মুক্ত ও মানবিক বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লা ও গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহবান জানান। বড়তারা ইউনিয়ন আমীর মোঃ আনোয়ার হোসেন জিন্নাহ সভাপতিত্বে নির্বাচনি অফিস উদ্বোধন শেষে পথসভায় বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এ্যাডঃ মোঃ মামুনুর রশীদ, আক্কেলপুর জামায়াতের আমীর শফিউল আলম দিপু, সহকারী অধ্যাপক আব্দুল আলীম, মাওঃ মোজাফ্ফর হোসেন, মোনতাহার হোসেন, সাবেক মেম্বার খায়রুল ইসলাম, গোলাম আযম প্রমুখ।
সাদুল্লাপুর : গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর পলাশবাড়ী) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ব্যাপক গণজাগরণ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাইবান্ধা জেলা শাখার রাজনৈতিক সেক্রেটারি ও উক্ত আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু মাওলানা।
গতকাল বিকেলে সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের কৃষ্ণপুর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জনগণ এখন আর বিভ্রান্ত নয়; ন্যায়বিচার, সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে মানুষ দাঁড়িপাল্লা প্রতীকের দিকে আশাবাদী হয়ে উঠেছে।
ভাতগ্রাম ইউনিয়ন জামায়াতের সভাপতি প্রভাষক আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাদুল্লাপুরের কৃতি সন্তান মুজাহিদ ফয়সাল। তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছরে যারা রাষ্ট্রক্ষমতায় ছিল—তিনটি প্রধান রাজনৈতিক দলের কোনো শাসনামলেই দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও সামাজিক ন্যায়বিচারভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাদুল্লাপুর উপজেলা সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম, বায়তুলমাল সেক্রেটারি লোকমান হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সূরা সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর ডক্টর মিজানুর রহমানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
৪৪,চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থীর পক্ষে নাচোল উপজেলার নিজামপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এ জনসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নিজামপুর ইউনিয়ন আমীর ওবাইদুল্লাহ।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ডক্টর মিজানুর রহমান বলেন, “দেশে ন্যায়বিচার, সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনগণের ভোট ও সমর্থনের মাধ্যমেই ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন সম্ভব।” তিনি বলেন, সাধারণ মানুষের অধিকার রক্ষা, বেকারত্ব দূরীকরণ এবং নৈতিক রাজনীতি প্রতিষ্ঠাই জামায়াতের মূল লক্ষ্য।
বিশেষ অতিথির বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নির্বাচন পরিচালক অধ্যাপক ইয়াহিয়া খালিদ বলেন, “এই নির্বাচন শুধু ক্ষমতা পরিবর্তনের নয়, বরং আদর্শ ও নীতির নির্বাচন। জনগণ এবার যোগ্য ও সৎ নেতৃত্ব বেছে নেবে বলে আমরা আশাবাদী।”
নাচোল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণ বিকল্প শক্তি হিসেবে জামায়াতে ইসলামীর দিকে তাকিয়ে আছে। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে কাজ করার আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন নাচোল উপজেলা আমীর ইয়াকুব আলী, নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলামসহ স্থানীয় জামায়াত ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
জনসভায় নেতারা ভোটারদের কাছে জামায়াত মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান এবং শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন।