নীলফামারী জেলার ৪টি আসনেই জামায়াতের প্রার্থীরা বিজয় লাভ করেছে। বৃহস্পতিবার রাতে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এতে নীলফামারী-১(ডোমার-ডিমলা): আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৪৯ হাজার ২১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপির জোটের জমিয়তে উলামা ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী খেজুর গাছ প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ১৬০ ভোট।

নীলফামারী-২ (সদর): জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও নীলফামারী আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ ১ লাখ ৪৫ হাজার ২০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৫৭৯ ভোট।

নীলফামারী-৩ (জলঢাকা): আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী ১ লাখ ৮ হাজার ৫৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সৈয়দ আলী পেয়েছেন ৮৯ হাজার ১০২ ভোট।

নীলফামারী-৪ ( সৈয়দপুর-কিশোরগঞ্জ): আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী সৈয়দপুর উপজেলা জামায়াতের আমীর হাফেজ মো: আব্দুল মুনতাকিম ১ লাখ ২৪ হাজার ৪৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আব্দুল গফুর সরকার পেয়েছেন ৮৪ হাজার ১০৪ ভোট।