ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর ডা. খালিদুজ্জামানের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সোচ্চার।

শনিবার রাজধানীর কারওয়ান বাজারে ‘নির্বাচনি জরিপ: প্রধান চারটি রাজনৈতিক দলের প্রধানদের আসন’ শীর্ষক জরিপের ফল প্রকাশ করেন সোচ্চারের প্রেসিডেন্ট ড. শিব্বির আহমদ।

drkhalidujjaman

জরিপ অনুযায়ী, ঢাকা-১৭ আসনে সর্বোচ্চ ৩৫ শতাংশ ভোটার ভোট দেবেন তারেক রহমানকে। জামায়াত প্রার্থী ডা. খালিদুজ্জামানকে ভোট দেবেন ৩২ শতাংশ ভোটার। ব্যবধান মাত্র তিন শতাংশ, যা দুই প্রার্থীর মধ্যে কঠিন প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দেয়। এছাড়া সিদ্ধান্ত জানা যায়নি আরও প্রায় ২৬ শতাংশ ভোটারের। এদের মধ্যে কাকে ভোট দেবেন, বলতে চান না ১৫ দশমিক ১ শতাংশ ভোটার। এখনও সিদ্ধান্ত নেননি ১০ দশমিক ৭ শতাংশ ভোটার এবং অন্য প্রার্থীদের ভোট দেবেন ৩ দশমিক ৭ শতাংশ ভোটার। এছাড়া ভোট দেবেন না ৩ দশমিক ৫ শতাংশ ভোটার।

আসনটিতে দৈবচয়নের ভিত্তিতে নির্ধারিত ৫১৫ জন ভোটারের মধ্যে জরিপটি পরিচালনা করে সোচ্চার। যাদের মধ্যে ২৬৯ জন পুরুষ ও ২৪৬ জন নারী।