গাজীপুর-১ (কালিয়াকৈর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী শাহ আলম বকশি ৮ ফেব্রুয়ারি দিনব্যাপী ব্যাপক গণসংযোগ ও মতবিনিময়ের মাধ্যমে সময় অতিবাহিত করেছেন। নির্বাচনী এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে উপস্থিত হয়ে তিনি সাধারণ মানুষের খোঁজখবর নেন, তাদের দুঃখ-কষ্ট ও প্রত্যাশার কথা শোনেন এবং আসন্ন রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।
এদিন ফুলবাড়িয়া ইউনিয়নের সিঙ্গাপুর বাজারে সম্প্রতি মৃত্যুবরণকারী এক ব্যক্তির শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে গভীর সমবেদনা ও সান্ত্বনা প্রকাশ করেন শাহ আলম বকশি। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বলেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। এ সময় এলাকাবাসীর মাঝেও মানবিক ও সহমর্মিতার বার্তা পৌঁছে দেন তিনি।
এরপর তিনি স্পিনিং মিলস ও যমুনা গ্রুপের শ্রমিকদের সাথে মতবিনিময় করেন। শ্রমিকদের কর্মপরিবেশ, ন্যায্য অধিকার, মজুরি ও জীবনমান উন্নয়নের বিষয়ে তাদের কথা মনোযোগ সহকারে শোনেন এবং শ্রমিকবান্ধব সমাজ গঠনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ গাজীপুর-২ আসনে ১১ দলীয় জোট মনোনীত এনসিপি প্রার্থী অ্যাডভোকেট আলী নাসের খান দিনব্যাপী ব্যাপক গণসংযোগ, নারী সমাবেশ ও গণমিছিলের মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেছেন। সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে তিনি বিভিন্ন ওয়ার্ড ঘুরে ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং ১১ দলীয় জোটের রাজনৈতিক লক্ষ্য ও অঙ্গীকার তুলে ধরেন।
বিকালে গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৬ নম্বর ওয়ার্ডের বেলতলা মসজিদের পাশে অবস্থিত একটি মাদরাসা প্রাঙ্গণে নারী সমাবেশে অংশ নেন তিনি। এ সময় নারী ভোটারদের উদ্দেশ্যে তিনি নিরাপদ সমাজ, ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা এবং নারীর মর্যাদা ও অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। পরে বিকাল সাড়ে চারটায় ৪৭ নম্বর ওয়ার্ডের শিলমুন এলাকায় ইকরা মডেল স্কুল প্রাঙ্গণে আরেকটি নারী সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয় নারীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
ফরিদগঞ্জ চাঁদপুর : চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা বিল্লাল হোসেন মিয়াজি ফরিদগঞ্জ উপজেলার ৩ নং সুবিদপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিনব্যাপী গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক করেছেন।
সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি ফরিদগঞ্জ উপজেলার ৩নং ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেন। এ সময় বিভিন্ন যায়গায় একাধিক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। দুপুরের বিরতির পর বিকাল ৩টা থেকে ইশার নামাজের পর পর্যন্ত পুনরায় নির্বাচনী কার্যক্রম চলমান থাকে।
বাগমারা (রাজশাহী) বৈষম্যহীন সমাজ গড়তে ও ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র পরিণত করতে জীবন বাজি রেখে সকলকে কাজ করার আহবান জানিয়েছেন বাগমারায় জামায়াতের নির্বাচনী জনসভার প্রধান অতিথি কেন্দ্রীয় মজলিসের সদস্য অধ্যাপক অধ্যাপক আব্দুল খালেক। গত বিকালে উপজেলা সদর ভবানীগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে রাজশাহীর -৪ (বাগমারা) আসনের জামায়াত প্রার্থী ডাক্তার আব্দুল বারীর উদ্যোগে আয়োজিত জনসভায় অধ্যাপক আব্দুল খালেক বলেন, ‘এবারের নির্বাচনে জনগণের মাঝে পরিবর্তনের যে অদম্য জোয়ার দাঁড়িপাল্লার পক্ষে উঠেছে, তা কোনোভাবেই থামানো যাবে না। নির্বাচনী নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য এইবার মানুষ পরিবর্তন চায়, এই পরিবর্তন ন্যায় ও সত্যের পক্ষে। চাঁদবাজি, দুর্নীতি, ঘুষ ও লুটের বন্ধের পক্ষে।’ রাজশাহীর -৪ (বাগমারা) আসনের জামায়াতের ১১ দলের ঐক্য সমর্থিত প্রার্থী ডাক্তার আব্দুল বারী বলেন, ‘আমি নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নাগরিক সেবার মান উন্নয়নে বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণ করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাই।
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) ঃ বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলা চত্বরে বান্দরবান ৩০০ নং সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের আয়োজনে নির্বাচনী পথসভা ও গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ ফেব্রুয়ারি) বিকেলে নাইক্ষ্যংছড়ি উপজেলা চত্বরে এই নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বান্দরবান ৩০০ নং আসনে ১১ দল সমর্থিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দীনের সমর্থনে এই পথসভার আয়োজন করা হয়। পথসভার পূর্বে একটি বিশাল মিছিল উপজেলা চত্বর থেকে শুরু হয়ে নাইক্ষ্যংছড়ি থানার মোড় হয়ে পেট্রোল পাম্প রোড় সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে ফিরে পথসভার মাধ্যমে শেষ হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা জামায়াতের আমীর এসএম আব্দুস সালাম আযাদ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা আমীর বলেন, ‘ জনগণের রায়ে আমরা ক্ষমতায় এলে দুর্নীতি ও জুলুম বন্ধ করা হবে। সাধারণ খেটে খাওয়া মানুষগুলোর দায়িত্ব আমরা নেব। বেকারদের কাজের ব্যবস্থা করে দেব।
হরিরামপুর (মানিকগঞ্জ) সংবাদদাতা ঃ শিবালয় ঘিওর ও দৌলতপুর উপজেলা নিয়ে গঠিত মানিকগঞ্জ -১ নির্বাচনী এলাকাকে চাঁদাবাজ ও সন্ত্রাস মুক্ত করা,আরিচা ঘাটকে কেন্দ্র করে বিশেষ অর্থনৈতিক এলাকা গঠন,পদ্মা-যমুনার নদী ভাঙ্গনের স্থায়ী সমাধানে বাধ নির্মান,অবৈধ বালু উত্তোলন বন্ধ, কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত তেওতা জমিদার বাড়ীকে কেন্দ্র করে পর্যটন কেন্দ্র নির্মান সহ বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের পরিকল্পনা আছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শিবালয়- ঘিওর ও দৌলতপুর নিয়ে মানিকগঞ্জ ১ আসনে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোট প্রার্থী ডাঃ আবু বকর সিদ্দিক বিকেলে মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনার পাড়ে আরিচা ঘাটে জামায়াতে ইসলামের এক বিশাল নির্বাচনী জন সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য ও ঢাকা উত্তরাঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলনা মুহাম্মদ দেলোয়ার হোসাইন এসব কথা বলেন।
জামালপুর : জামালপুরের মেলান্দহের ২নং কুলিয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে গত শুক্রবার বাদ মাগরীব টনকি বাজারে এক নির্বাচনী গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রশিক্ষণ শেষে ইউনিয়ন জামায়াতের আমীর মাওঃ মো. লোকমান আলীর সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, মেলান্দহ উপজেলা জামায়াতের সেক্রেটারি কাজী মোহাম্মদ আলী ফারাজী, ইউনিয়ন সেক্রেটারি মাওঃ মো. মমতাজ উদ্দিন, জামায়াত নেতা মো. জিয়াউল ইসলাম খান, মাওঃ মো. সোলায়মান প্রমুখ। অপরদিকে জামালপুর -৩ (মেলান্দহ -মাদারগঞ্জ) আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক মাওঃ মো.মজিবুর রহমান আজাদী শুক্রবার দিন ব্যাপি মেলান্দহ উপজেলার ৪ নং ও ৫নং ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সর্বস্থরের মানুষের কাছে গিয়ে ভোট প্রার্থনা করেন। এসময় উপজেলা জামায়াত আমীর মো. ইদ্রিস আলী, নায়েবে মাওঃ মো. শফিককুল ইসলামসহ জামায়াত ও শিবিরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
গুরুদাসপুর (নাটোর) : নাটোরের গুরুদাসপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুল হাকিম।
রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে গুরুদাসপুর পৌরশহরের চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল মাঠ থেকে নির্বাচনী গণমিছিলটি শুরু হয়। গণমিছিলটি চাঁচকৈড় বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গুরুদাসপুর সরকারী পাইলট উ”চ বিদ্যালয় মাঠে পথসভার মাধ্যমে শেষ হয়।
সেখানে আব্দুল হাকিম বলেন, তিনি বিজয়ী হলে তার পরিবার পরিজন কোন অনৈতিক কাজ,তদবির বানিজ্য কিংবা নিয়োগ বানিজ্যে জড়াবে না। ঘুষ-দূর্নতিমুক্ত ন্যায়-ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে।
তিনি আরো জানান, ইমাম-মোয়াজ্জিনদের কল্যানে ষ্ট্রাষ্ট গঠন করা হবে। কারো অন্যায়-হুমকিতে আমরা স্তব্দ থাকবো না। নির্বাচিত হলে সবাই সমঅধিকার পাবেন। আমার প্রতি রয়েছে রুহাই থেকে রাজাপুরের গণমানুষের ভালোবাসা। ভালোববাসার মানুষদের ভোটেই হবে ব্যালট বিপ্লব। এ বিপ্লবে ইনশাআল্লাহ জয়ী হবে দাড়িপাল্লা। আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে কখনো চাঁদাবাজি বা অন্যায় শাসনের সঙ্গে জড়িত থাকার কোনো রেকর্ড নেই। নির্বাচিত হলে গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলার সার্বিক উন্নয়নে কাজ করব।”
কালাই (জয়পুরহাট) জয়পুরহাটের কালাইয়ে বাসটেন্ড চত্বরে ৮ ফেব্রুয়ারি রোববার বিকেলে কালাই উপজেলা জামায়াতের আমীর মাওঃ মোঃ মুনছুর রহমানের সভাপতিত্বে জয়পুরহাট-২ আসনে ১১দলীয় জোটের নির্বাচনি জনসভায় সংসদ সদস্য প্রার্থী দাঁড়িপাল্লা নির্বাচনি জনসভা বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি, এমপি প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ- তিনি বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদাবাজ দূর্নীতিবাজদের লালকার্ড দেখাতে হবে। চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে এবং আল্লাহর আইন ও সৎলোকের শাসন কায়েমের জন্য দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহব্বান জানান। সমাবেশে জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি এ্যাডঃ মামুনুর রশীদ, তারবিয়াত সেক্রেটারি মাওঃ মোঃ মাহমুদুল হাসান, এ্যাডঃ আব্দুল মোমেন ফকির, ক্ষেতলাল উপজেলা আমীর অধ্যক্ষ আমিনুল ইসলাম, কালাই উপজেলা সাবেক আমীর মাওঃ নুরুজ্জামান সরকার।
জামালপুর : জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভা শেষে শহরে এক গণমিছিল বের করা হয়।
ইসলামপুর সরকারি কলেজ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামালপুর-২ (ইসলামপুর) আসনের ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. সামিউল হক ফারুকী বলেন, দেশের মানুষ সৎ, দক্ষ ও আল্লাহভীরু নেতৃত্ব চায়। ইসলামপুরবাসী এবার অন্যায়ের বিরুদ্ধে রায় দিয়ে ইনশাআল্লাহ ন্যায় ও ইনসাফের পক্ষে ভোট দেবে।
তিনি আরও বলেন, ক্ষমতার রাজনীতি নয়, মানুষের অধিকার প্রতিষ্ঠাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। ইসলামপুরকে দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক এলাকা হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
আদমদীঘি (বগুড়া) : বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদ প্রার্থী নুর মোহাম্মাদ আবু তাহের তার দাঁড়িপাল্লা মার্কার ভোট চেয়ে তিনি নিজেই নেতাকর্মিদের নিয়ে বিরামহীন ভাবে বিভিন্ন হাটবাজার, গ্রামগঞ্জ ও পাড়া মহল্লায় উঠান বৈঠক, গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ২৬ কুড়িগ্রাম ২ আসনের ফুলবাড়ীতে জামায়াতের বিশাল নির্বাচনী জনসভা
ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যেগে গতকাল রবিবার ফুলবাড়ী কাছারী মাঠে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার আমীর মাওঃ আঃ মালেকের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি আঃ রহমানের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১১ দলীয় ঐক্য জোটের ২৬ কুড়িগ্রাম -২ আসনের জাতীয় সংসদ সদস্য মনোনীত প্রাথী ড.আতিক মুজাহিদ প্রধান মেহমান হিসাবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার আমীর অধ্যাপক আজিজুর রহমান সরকার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় ইউনিট সদস্য ও সাবেক কুড়িগ্রাম জেলা আমির মাওলানা আঃ মতিন ফারুকী, শ্রমিক কল্যান ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার, ইসলামী ছাত্র শিবিরের কুড়িগ্রাম জেলা শাখার সেক্রেটারি মোঃ মোবাশ্বের রাশেদীন, জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার সহকারী সেক্রেটারি মোঃ শাহজালাল সবুজ,ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের পরিবহন সম্পাদক মোঃ আসিফ আব্দুল্লাহ, জাতীয় নাগরিক পাটির কুড়িগ্রাম জেলা শাখার আহবায়ক মুকুল মিয়া।আরও বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা মাষ্টার রফিকুল ইসলাম, শ্রমিক কল্যান ফেডারেশন ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি মাওঃ সেকেন্দার আলী,ফুলবাড়ী উপজেলা শিবির সভাপতি মেরাজ হোসেন, ছাত্রনেতা মোঃ রায়হান, এনসিপি ভূরুঙ্গামারী উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মাহফুজুল ইসলাম খেলাফত মজলিসের কুড়িগ্রাম জেলা সভাপতি মোঃ খলিলুর রহমান প্রমুখ।
মনোহরগঞ্জ (কুমিল্লা) ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার (৭ ফেব্রুয়ারী) বিকাল ৩টায় স্থানীয় পোমগাঁও উচ্চ বিদ্যালয মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা -৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ড.একে এম সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী।
এসময় তিনি বলেন -আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সময় যত ঘনিয়ে আসছে,সারা বাংলাদেশে ১১ দলীয় জোটের বিজয়ের পরিবেশ তত দৃশ্যমান হচ্ছে। কেননা বাংলাদেশের মানুষ এখন আর কোন চাঁদাবাজ ও দূর্নীতিবাজ দলকে ক্ষমতায় আনতে চায়না।
তিনি বলেন -ইসলাম সাম্যের ধর্ম। কিছু লোক ভিন্ন ব্যাখ্যা দিয়ে ইসলামকে মানুষের কাছে কঠিন ভাবে বুঝানোর অপচেষ্টা করে যাচ্ছে। ইনশাআল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১দলীয় জোট সরকার গঠন করতে পারলে বাংলাদেশের সকল শ্রেণিপেশার মানুষ মায়ের কোলে শিশুর চেয়ে বেশি নিরাপদ থাকবে। বিশেষ করে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ এবং দুর্ণীতি মুক্ত বাংলাদেশ গঠন করা হবে।
রাজবাড়ী
বাংলাদেশ জামায়াত ইসলামী সহ ১১ দলীয় জোটের উদ্যোগে গতকাল ৮ ফেব্রুয়ারি রবিবার বিকালে এক গণ মিছিলের আয়োজন করে। স্থানীয় শহীদ খুশি রেলওয়ে ময়দান থেকে মিছিল শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার হয়ে শ্রীপুর গিয়ে শেষ হয়। মিছিল-পূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়, সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য জেলা জামায়াতের আমীর রাজবাড়ী -১ আসনে ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী এ্যাডঃ মোঃ নুরুল ইসলাম। এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বি আর ই এল কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার সাবেক আমীর মোঃ আকতারুজ্জামান। জেলা সেক্রেটারি মোঃ আলিমুজ্জামান এবং রাজবাড়ী পৌরসভা শাখার আমীর ডাঃ মোঃ হাফিজুর রহমান এর সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর মোঃ হাসমত আলী হাওলাদার, জেলা কর্মপরিষদ সদস্য সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ সাইয়েদ আহাম্মদ খান, সদর উপজেলার ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মোঃ হেলাল উদ্দিন, জেলা বায়তুলমাল সম্পাদক মোঃ ফেরদৌসুর রহমান সহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অভয়নগর (যশোর) : চলো একসাথে গড়ি বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে অভয়নগরের নওয়াপাড়া পীরবাড়ি থেকে রেলস্টেশন পর্যন্ত অনুষ্ঠিত হয় এক বিশাল নির্বাচনী মিছিল। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচি ধীরে ধীরে জনস্রোতে রূপ নেয়, যেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চোখে পড়ার মতো ছিল।
মিছিলটি নওয়াপাড়া পীরবাড়ি এলাকা থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রেলস্টেশন এলাকায় গিয়ে শেষ হয়। পুরো পথজুড়ে স্লোগান, ব্যানার, ফেস্টুন ও শৃঙ্খলাবদ্ধ অংশগ্রহণ কর্মসূচিটিকে উৎসবমুখর পরিবেশে পরিণত করে। স্থানীয় জনগণের উপস্থিতি ও আগ্রহ মিছিলকে আরও প্রাণবন্ত করে তোলে।
অভয়নগর উপজেলা আমীর সরদার শরিফ হুসাইনের সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ আসনের জামায়াত মনোনীত ও ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত এমপি পদপ্রার্থী অধ্যাপক গোলাম রসুল। তিনি তার বক্তব্যে জাতীয় উন্নয়ন, ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্বারোপ করেন এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।