১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেছেন,কালক্ষেপন না করে অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করুন। পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে আইন ও মানবাধিকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মানুষের ভোটাধিকার হরণ করেছে। বিনাভোটে, মধ্যরাতের ভোটে ও ডামি নির্বাচন দিয়ে পুরো রাষ্ট্রযন্ত্রকে নিজেদের করে নিয়েছিল। তাদের শেষ রক্ষা হয়নি। ছাত্র-জনতার আন্দোলনে শুধু গদি নয়, তাদেরকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। এদেশে আবারও যদি কেউ ফ্যাসিবাদ প্রতিষ্ঠার স্বপ্ন না দেখে অতীতের ফ্যাসিস্টদের পরিনতির ইতিহাস স্মরণে রাখা উচিত। দেশপ্রেমিক ছাত্র-জনতা দেশে আর নতুন কোনো ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার স্বপ্ন পূরণ হতে দিবেনা।
সম্প্রতি বগুড়া শহীদ খোকন পার্কে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গণভোটের রায় প্রতিষ্ঠার দাবিতে বগুড়া শহর ১১ দলীয় ঐক্যের উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। বগুড়া শহর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে ও শহর জামায়াতের সহকারী সেক্রটারি এডভোকেট আল-আমিনের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিশেষ অতিথি জাতীয় নাগরিক পাটি এনসিপির জেলা আহ্বায়ক ইঞ্জিনিয়ার এম এস এ মাহমুদ, বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুল হাকিম সরকার, জেলা সেক্রেটারী মাওলানা মানছুুরুর রহমান, শহর সহকারী সেক্রেটারী অধ্যাপক রফিকুল আলম, জেলা সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল বাছেদ, জেলা কর্মপরিষদ সদস্য নুর মোহাম্মাদ আবু তাহের, জাতীয় ছাত্রশক্তির বগুড়া জেলা আহবায়ক শাহরিয়ার জুহিন, শহর কর্মপরিষদ সদস্য এ্যাড. রিয়াজ উদ্দিন, আজগর আলী, আব্দুল হামিদ বেগ, এ্যাড শাহিন মিয়া, হেদাইতুল ইসলাম, আব্দুস সালাম তুহিন, এ্যাড. নূরুল ইসলাম আকন্দ, জেলা কর্মপরিষদ সদস্য রেজাউল করিম বাচ্চু, মাওলানা আব্দুল মজিদ, মাওলানা আব্দুল মমিন, শহর শ্রমিক ফেডারেশনের সেক্রেটারী মাস্টার আনোয়ারুল ইসলাম, গাবতলি থানা আমীর মাওলানা ইউনুস আলী, কাহালু থানা আমীর মাওলানা শাহিদা খান প্রমুখ।