সংসদ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
বিরোধীদলীয় উপনেতা হচ্ছেন কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জামায়াতের নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বিরোধীদলীয় চিফ হুইপ হচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
সংসদ সদস্যদের শপথ শেষে গতকাল মঙ্গলবার সংসদীয় দলের সভায় এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। শিগগিরই ১১-দলীয় জোটের যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
১১ দলীয় জোটের একাধিক সংসদ সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, সংসদের বিরোধী দলের উপনেতা হচ্ছেন জামায়াত নেতা ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আর মাওলানা রফিকুল ইসলাম খান হুইপের দায়িত্ব পালন করবেন। সব কিছু ঠিক থাকলে আগামী ২৬ ফেব্রুয়ারি বসতে পারে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন।