ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের ভাদালিডাঙ্গা গ্রামের বাসিন্দা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর ৬ নং গান্না ইউনিয়নের আমীর রফিকুল ইসলাম (৫৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি আব্দুস সাত্তার বিশ্বাসের পুত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, নির্বাচনের আগের দিন রাত আনুমানিক ১টার দিকে তিনি আকস্মিক হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুর ১২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বাদ এশা জানাজার নামাজ শেষে সামাজিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। জানাজায় ঝিনাইদহ জেলা জামায়াতের আমীর, ঝিনাইদহ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলী আজম মোঃ আবুবকর, জেলা নায়েবে আমীর আঃ আলীম, জেলা সেক্রেটারি আঃ আওয়ালসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন।
জেলা জামায়াতের পক্ষ থেকে প্রকাশিত এক শোকবার্তায় মরহুমের রূহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। নেতৃবৃন্দ বলেন, মোঃ রফিকুল ইসলাম একজন নিবেদিতপ্রাণ ও সাদাসিধে সংগঠক ছিলেন। সংগঠনকে সুসংগঠিত করতে তার আন্তরিক প্রচেষ্টা ও অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।