বাংলা নববর্ষের প্রথমদিন পহেলা বৈশাখের আনন্দঘন ও ঐতিহ্যবাহী দিনে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগীয় সেক্রেটারী নূরুন্নিসা সিদ্দীকা।
সোমবার (১৩ এপ্রিল) বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের প্রচার ও মিডিয়া সেক্রেটারি নাজমুন নাহার নীলুর স্বাক্ষরিত বিবৃতিতে নূরুন্নিসা সিদ্দীকা এ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ সংস্কৃতিসমৃদ্ধ দেশ।এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাস ও লালিত ঐতিহ্যের আলোকে সংস্কৃতি পরিচালিত হবে; এটাই স্বাভাবিক।তবে লক্ষণীয়ভাবে দৃশ্যমান,জাতি হিসেবে আমরা ক্রমশ নিজস্ব স্বকীয়তা হারিয়ে ফেলছি।ঝুঁকে পড়ছি ভিনদেশী সংস্কৃতির উপর।
তিনি আরো বলেন,সামাজিক স্হিতিশীলতা ও নৈতিকতা রক্ষার জন্য আমাদেরকে শেকড়ের কাছে ফিরে যেতে হবে।সুস্হ সংস্কৃতির বিকাশ,শুদ্ধ বিনোদন চর্চা ও পরিশীলিত জীবণ গঠন ব্যতীত ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ প্রায় অসম্ভব।
বাণীতে তে তিনি বলেন, যে কোন নতুন দিন অমাদের মাঝে নতুন স্বপ্নের সূচনা করে।হতাশা,ভুল,গ্লানিকে পেছনে ফেলে নতুন করে আগামীর সম্ভাবনাকে খুঁজে নেয়ার প্রত্যাশা জাগায়।তাই আসুন, সবাই অন্যায়,অবিচার ও অনৈতিকতা থেকে দূরে থেকে একটি সুন্দর,ন্যায়ভিত্তিক ইনসাফভিত্তিক সমাজ গঠনে ভূমিকা রাখি।
নতুন বছরের এই শুভক্ষণে আমরা মহান আল্লাহর নিকট দেশ ও জাতির শান্তি,অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করি।