রাজশাহী বিভাগের আট জেলায় ১ কোটি ৫৪ লাখ ১০৩ জন মোট ভোটার রয়েছেন। তারা ৫২৮৭ ভোট কেন্দ্রে ভোট প্রদান করবেন। এর মধ্যে ২৬৬৪ টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ (ঝুকিপূর্ণ) কেন্দ্র ও ২৬২৩ টি কে সাধারণ ভোট কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছে রাজশাহী রেঞ্জ পুলিশ। এসব তথ্য রাজশাহী সিটি কর্পোরেশনে বাইরের। রাজশাহী রেঞ্জ পুলিশ জানায়, রাজশাহী জেলার আটটি থানায় ৬৩টি ইউনিয়ন ও ১২টি পৌরসভায় ৫৬১ ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে ৩২২টি গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং ২৩৯টি স্বাভাবিক ভোট কেন্দ্র রয়েছে। মোট ভোটার সংখ্যা ১৫ লাখ ৫৩ হাজার ৩২৭ জন। পুরুষ ভোটার ৭ লাখ ৫১ হাজার ৩৮২ জন। নারী ৭ লাখ ৫৩ হাজার ৯৩৮ জন। তৃতীয় লিংগ ৭ জন। চাঁপাইনবাবঞ্জ জেলার পাঁচটি থানায় ৪৫টি ইউনিয়ন ও ৪টি পৌরসভায় ভোটকেন্দ্রে ৫১৫টি। এর মধ্যে ৩৪২টি কেন্দ্র গুরুত্বপূর্ণ এবং ১৭৩টি সাধারণ ভোট কেন্দ্র। মোট ভোটার সংখ্যা ১৪ লাখ ১৩ হাজার ২৩৭ জন। পুরুষ ভোটার ৭ লাখ ১১ হাজার ৬৫০ জন। নারী ৭ লাখ ১ হাজার ৫৮৭ জন।

নওগাঁ জেলার ১১টি থানায় ৯৯টি ইউনিয়ন ও ৩টি পৌরসভায় ভোটকেন্দ্র ৭৮২টি। এর মধ্যে ৩৬৪টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ এবং ৪১৮টি সাধারণ কেন্দ্র। মোট ভোটার সংখ্যা ২৩ লাখ ২৪ হাজার ৬৭০ জন। পুরুষ ভোটার ১২ লাখ ২ হাজার ২২৮ জন। নারী ১১ লাখ ২২ হাজার ৪২৪ জন। নাটোর জেলার ৭টি থানায় ৫২টি ইউনিয়ন ও ৮টি পৌরসভায় কেন্দ্র ৫৬৬টি। এর মধ্যে ১৯২টি কেন্দ্র গুরুত্বপূর্ণ এবং ৩৭৪টি সাধারণ। মোট ভোটার সংখ্যা ১৪ লাখ ৫৯ হাজার ৭৩৪ জন। পুরুষ ভোটার ৭ লাখ ৩০ হাজার ৫৪৩ জন ও নারী ৭ লাখ ২৯ হাজার ১৯১ জন।

পাবনা জেলার ১১টি থানায় ৭৪টি ইউনিয়ন ও ৯টি পৌরসভায় ৭০২টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে ২৬৯টি কেন্দ্র গুরুত্বপূর্ণ ও ৪৩৩টি সাধারণ কেন্দ্র। মোট ভোটার সংখ্যা ২২ লাখ ৬৩ হাজার ৯৭৮ জন। পুরুষ ভোটার ১১ লাখ ৪২ হাজার ৮০৮ জন ও নারী ১১ লাখ ২১ হাজার ১৫৩ জন। সিরাজগঞ্জ জেলার ১২টি থানায় ৮৩টি ইউনিয়ন ও ৭টি পৌরসভায় ৯২৩টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে ৪৬২টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং ৪৬১টি সাধারণ। মোট ভোটার সংখ্যা ২৬ লাখ ৬৭ হাজার ৮০৭ জন। পুরুষ ভোটার ১৩ লাখ ৪৬ হাজার ৭৭৫ জন। নারী ১৩ লাখ ২১ হাজার ৩২ জন। বগুড়া জেলার ১২টি থানায় ১০৯টি ইউনিয়ন ও ১২টি পৌরসভায় ৯৮৩টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে ৫০০টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ এবং ৪৮৩টি সাধারণ। মোট ভোটার সংখ্যা ২৯ লাখ ৫৬ হাজার ৫২৭ জন। পুরুষ ভোটার ১৪ লাখ ৬৭ হাজার ৭৭৫ জন। নারী ১৪ লাখ ৮৮ হাজার ৭৩২ জন। জয়পুরহাট জেলার ৫টি থানায় ৩২টি ইউনিয়ন ও ৫টি পৌরসভায় ২৫৫টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে ২১৬টি কেন্দ্র গুরুত্বপূর্ণ ও ৩৯টি সাধারণ। মোট ভোটার সংখ্যা ৮ লাখ ৮হাজার ৮২৩ জন। পুরুষ ভোটার ৪ লাখ ১০ হাজার ৬৭ জন। নারী ৪ লাখ ৭৭ হাজার ৮০৩ জন।