পাবনা সংবাদদাতা : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাবনা শহর শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টায় পাবনার কেন্দ্রিক বাস টার্মিনাল থেকে র‌্যালিটি শুরু হয়।

র‌্যালিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের স্তরে স্তরে এক্স নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় তারা সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করেন। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ কর অনন্ত বাজার, কোর্ট চত্বর হয়ে শহিদ চত্বরে এসে শেষ হয়। র‌্যালি শেষে শহিদ চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

শহর শিবিরের সেক্রেটারি এস এম হাবিবুল্লাহর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পাবনা জেলা শাখার সাবেক সভাপতি প্রিন্সিপাল ইকবাল হুসাইন এবং সভাপতির বক্তব্য রাখেন শহর শিবিরের সভাপতি গোলাম রহমান।

সমাবেশে বক্তারা ছাত্রশিবিরের ইতিহাস, আদর্শ ও ভূমিকা তুলে ধরে বক্তব্য রাখেন। তারা বলেন, ইসলামী আদর্শভিত্তিক সমাজ গঠনে ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে এবং নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, দীর্ঘ ৪৯ বছরের পথচলায় ছাত্রশিবির শিক্ষা, চরিত্র গঠন ও সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও সংগঠনের নেতাকর্মীরা দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

চাঁপাইনবাবগঞ্জ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা পার্ক থেকে র‌্যালি শুরু হয়। সেটি বাতেন খাঁ মোড় হয়ে শান্তি মোড় ও শিবতলা মোড় হয়ে রেহাইচর মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়। ‘মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ’ এ স্লোগানকে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা। র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মোঃ নূরুল ইসলাম বুলবুল। মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, প্রতিষ্ঠার পর থেকে শিবিরের ওপর নির্যাতনের ধারাবাহিকতা থাকলেও সংগঠনটির অবদানকে কেউ দমিয়ে দিতে পারেনি।

নীলফামারী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেছেন ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি মীর কাসেম আলীসহ শিবিরের অসংখ্যক নেতাকমীদের শহীদ করে জালিমরা প্রমাণ করতে চেয়েছিল বাংলাদেশ থেকে ছাত্রশিবির ও ইসলামকে তারা নিশ্চিহ্ন্ করা যাবে।

কিন্তু তারা জানে না আমরা আল্লাহ ও রাসুলের সেনানি। এরপরেও আমরা থামি নাই, আমরা কখনও থামবো না। আমাদের যাত্রা থামার জন্য নয়। আমাদের যাত্রা জান্নাত পর্যন্ত।

তিনি শুক্রবার (৬ জানুয়ারি) সকালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইসলামী ছাত্রশিবির নীলফামারী শহর শাখা আয়োজিত র‌্যালী শেষে নীলফামারী চৌরঙ্গী মোড়ে অনুষ্ঠিত এক সমাবেশে একথা বলেন।

রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয় গুলো শিক্ষার্থীরা ইসলামী ছাত্রশিবির ও ইনসাফের পক্ষে তাদের ভোট দিয়ে প্রমাণ করেছে আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ ।

ইসলামী ছাত্রশিবির নীলফামারী শহর শাখার সভাপতি মাজেদুল ইসলামের সভাপতিত্বে ও শহর সেক্রেটারি সেলিম উদ্দীনের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নীলফামারী-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এডভোকেট আলফারুক আব্দুল লতীফ ও শিবিরের সাবেক জেলা সভাপতি আহমাদ রায়হান।

ধুনট

সারাদেশে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের অংশ হিসেবে বগুড়ার ধুনটেও ‎ প্রতিষ্ঠাবার্ষিকী পলিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে ইসলামী ছাত্র শিবিরের একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহীদ মিনার চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সজিব আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী মাওলানা দবিবুর রহমান বক্তব্য দেন। তিনি বলেন, ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে মাত্র ছয়জন সদস্য নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের যাত্রা শুরু হয়। দীর্ঘ পথচলায় নানা রাজনৈতিক চড়াই-উতরাই পেরিয়ে আজ সংগঠনটি ৪৯ তম বছরে পদার্পণ করেছে। জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন হিসেবে ছাত্র শিবির দেশ ও জাতির কল্যাণে আদর্শবান ছাত্র গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।

বগুড়া

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় বগুড়া শহরে বর্ণাঢ্য র‌্যালী বের হয়। সরকারি আজিজুল হক কলেজ পুরাতন ভবন থেকে র‌্যালী শুরু হয়ে জলেশ্বরীতলা হয়ে সাতমাথায় সমাবেশের মাধ্যমে শেষ হয়। বগুড়া শহর শাখার সভাপতি হাবিবুল্লাহ খন্দকারের সভাপতিত্বে ও সেক্রেটারি শফিকুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবির বগুড়া শহর শাখার সাবেক সভাপতি ও জামায়াতের বগুড়া শহর আমির, বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামি ছাত্রশিবির কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক মোজাফফর হোসাইন, আকসুর সাবেক জিএস ও শহর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক। সমাবেশে বক্তব্য রাখেন শহর শিবিরের সাবেক সভাপতি অধ্যাপক আব্দুস সালাম তুহিন, জাকির হোসেন সেলিম, মাওলানা ড. হেদায়েতুল ইসলাম, এ্যাডভোকেট নুরুল ইসলাম আকন্দ, শাহীন আলম, আসাদুলাহ আল গালিব প্রমুখ।