আমতলী (বরগুনা) সংবাদদাতা : নির্বাচনের আগেই জামায়াতসহ সমমনা দলগুলো এক হয়ে সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন এবং গণভোট আলাদা দিনে করার দাবিতে একজোট হয়ে যুগপৎ আন্দোলনে নামে। এরপর সিদ্ধান্ত হয় জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেয়ার। তবে আসন ভাগাভাগি নিয়ে ইসলামী আন্দোলনের সঙ্গে জামায়াতের টানাপড়েন দেখা যায়। শেষ পর্যন্ত জোট ছেড়ে এককভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নেয় চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ। এর মধ্যে বরগুনা-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন দলটির প্রার্থী মো. অলি উল্লাহ পীর সাহেব কেওড়াবুনিয়া। ফলে প্রতিষ্ঠার পর প্রথম সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পাচ্ছে দলটি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে নির্বাচনে অংশ নিয়ে ২৫৮ আসনে প্রার্থী দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ। উল্লেখ্য, এ আসনে বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মোল্লাকে ৪ হাজার ১৭৫ ভোটে হারিয়েছেন অলি উল্লাহ। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, অলি উল্লাহ পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৫১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা বিএনপি’র আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লা পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৩৩৬ ভোট।
রাজনীতি
প্রথম বার সংসদে যাচ্ছে ইসলামী আন্দোলন
নির্বাচনের আগেই জামায়াতসহ সমমনা দলগুলো এক হয়ে সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন
Printed Edition