বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে বিএনপির বগুড়া জেলা সভাপতি রেজাউল করিম বাদশা (ধানের শীষ) জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ধানের শীষ প্রতিকে তিনি পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৯৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতিকে পেয়েছেন ৫৭ হাজার ১৫৯ ভোট। বাংলাদেশ ডেভেলপমেন্ট পাটির (বিডিপি) আল-আমিন পেয়েছেন ৪৯৯ ভোট। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা হতে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ১৫০টি কেন্দ্রে বিরতিহীন ভাবে ভোট গ্রহণ শেষে রাতে রিটার্নিং অফিসার ফজলুল করিম বেসরকারি ফলাফল ঘোষণা করেন। ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কম হলেও ভোট গ্রহণ শেষে নির্বাচন অ ফিসজানায়, ভোট প্রদানের হার ছিল ৪২ দশমিক ৪৯ শতাংশ। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেল এই নির্বাচনকে ইতিহাসের নিকৃষ্টতম জালিয়াতি বলে অভিহিত করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।
উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এই আসন থেকে নির্বাচিত হন। পরবর্তীতে আসনটি ছেড়ে দেয়ায় উপনির্বাচন আয়োজন করা হয়।