হবিগঞ্জ ১ আসনে চুড়ান্ত বিজয়ী ঘোষণা করা হয়েছে বিএনপি মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়াকে। বৃহস্পতিবার রাত ১ টায় জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে পোস্টালসহ ১৭৮টি ভোট কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে।

এতে দেখা যায়- বিএনপি মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়া পেয়েছেন ১ লাখ ১১ হাজার ৯৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১দলীয় জোটের মাওলানা সিরাজুল ইসলাম পেয়েছেন ৫৬ হাজার ১৩২। ইসলামী ফ্রন্টের মোহাম্মদ বদরুর রেজা ৫ হাজার ২৭২, জাসদের কাজী তোফায়েল আহমদ ৬৪৪ এবং স্বতন্ত্র প্রার্থী শেখ সুজাত মিয়া পেয়েছেন ৩৪ হাজার ৬৩৭ ভোট। এছাড়া “হ্যাঁ” ভোট পড়েছে ১লাখ ১৬ হাজার ৪০০ এবং “না” ভোট পড়েছে ৬৮হাজার ৪০৯।

মোট বৈধ ভোট ১লাখ ৮৪হাজার ৮০৯ , বাতিলকৃত ভোটের সংখ্যা ৩০হাজার ৪৫১। সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ২লাখ ১৫হাজার ২৬০।