মোঃ রোকন উদ্দিন , ব্রাহ্মণবাড়িয়া জেলা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ সংসদীয় ২৪৩ নির্বাচনী আসনে নির্বাচনি হাওয়া বইতে শুরু করেছে। তবে এখানে তিন সাবেক ইউনিয়ন চেয়ারম্যান সংসদ সদস্য পদে প্রার্থী হিসেবে লড়ছেন। সাথে আছেন কলেজ শিক্ষক হ্যাভিয়েট প্রার্থী দাড়িপাল্লা প্রতিকে নাসির নগর সরকারি কলেজের ৩০ বছরের শিক্ষক, জনাব অধ্যাপক এ,কে,এম আমিনুল ইসলাম। ৫ আগস্টের পর রাজনৈতিক পট পরিবর্তনের পর আওয়ামী লীগের অনুপস্থিতিতে এবারের নির্বাচনে মূল লড়াইটা হবে বিএনপি,স্বতন্ত্র ও জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলিয় জোটের মধ্যে। তবে বিএনপির গলার কাটা, স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী। সে সুযোগে ভালো অবস্থানে আছেন জামায়াত নেতৃত্বাধীন ১১ দলিয় নির্বাচনি ঐক্যের প্রার্থী অধ্যাপক এ,কে,এম আমিনুল ইসলাম।
১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী হিসেবে দাড়িপাল্লা প্রতিক নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত ১১ দলিয় নির্বাচনি ঐক্যের সমর্থীত প্রার্থী এ,কে,এম আমিনুল ইসলাম। তিনি বলেন জুলাই বিপ্লবের মূল লক্ষ্য ও উদ্দেশ্য ছিল দেশের পরিবর্তন, সে পরিবর্তনের অংশ হিসেবে জুলাই বিপ্লবের বীর শহীদদের রেখে যাওয়া আমানত তাদের সপ্নের বাংলাদেশ বিনির্মাণে আমরা কাজ করে যাচ্ছি, ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর স্বাধীনতার ৫৫ বছরে এ এলাকার উন্নয়ন তেমন হয়নি, জনগণ আমাকে নির্বাচিত করলে নাসিরনগর কে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসাবে গড়ে তুলবো,আমি প্রতিটি ভোটারের কাছে যাওয়ার চেষ্টা করছি ব্যাপক সাড়া পাচ্চি। ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সর্বস্তরের নেতা কর্মীরা প্রতিটি গ্রামে গ্রামে প্রতিটি ভোটারের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন বিজয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী ইনশাআল্লাহ।
বিএনপি থেকে দলীয় ভাবে মনোনয়ন পেয়ে মাঠে লড়ছেন সাবেক গোকর্ণ ইউপির দুই বারের চেয়ারম্যান ও বর্তমান উপজেলা বি,এন,পির সভাপতি এম,এ, হান্নানকে মোনোনয়ন দেয়া হলে ও তার বিপরীতে সতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন,ফান্দাউক ইউপির দুই বারের সাবেক চেয়ারম্যান,জেলা বি,এন,পির সাবেক সহ সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এডঃ কামরুজ্জামান মামুন। পরে থাকে দল থেকে বহিস্কার করা হয়। তাছাড়াও এ আসনে বুড়িশ্বর ইউনিয়নের সদ্য পদত্যাককারী চার বারের চেয়ারম্যান ও উপজেলা বি,এন,পির সাবেক সভাপতি মোঃ ইকবাল চৌধুরী কলার ছড়ি প্রতীক নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন। ইসলামী ফ্রন্টের কাজি এডঃ ইসলাম উদ্দিন দুলাল।
তবে এখনো নামকাওয়াস্তে মাঠে রয়েছেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে এডঃ শাহ আলম মাষ্টার, ইনসানিয়াত বিপ্লবের আপেল প্রতিকের প্রার্থী ইন্জিনিয়ার শরীফ মৃধা।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুড়ে,বিভিন্ন ভোটার আর সাধারণ মানুষের সাথে কথা বলে জানা গেছে এই আসনে মুল লড়াইড়া হওয়ার সম্ভাবনা রয়েছে ধান, দাড়িপাল্লা ঘোড়া,কলার ছড়ির মাঝে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার-১ আসনের ভোটাররা শেষ পর্যন্ত কার হাতে তাদের ভাগ্য সঁপে দিবেন এখন সেটিই দেখার অপেক্ষা সাধারণ মানুষের।