কুষ্টিয়ার খোকসা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় পাইকপাড়া মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে গণমিছিলটি শুরু হয়।
১১ দলীয় নির্বাচনী জোটের বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি কুষ্টিয়া–রাজবাড়ী মহাসড়ক ধরে প্রবাসী পল্লী অতিক্রম করে জানিপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে গিয়ে সমাবেশে মিলিত হয়।
বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত সমাবেশে খোকসা উপজেলা জামায়াতের আমীর মো. নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমারখালী উপজেলা জামায়াতের নায়েবে আমীর, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও কুষ্টিয়া–৪ (কুমারখালী–খোকসা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মো. আফজাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খোকসা উপজেলা নায়েবে আমীর হাফেজ মাওলানা মুর্শিদ আলম, উপজেলা সেক্রেটারি মাওলানা মো. আইনউদ্দিন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সহকারী অর্থ সম্পাদক আশিকুল ইসলাম চপল, ডাকসুর নির্বাহী সদস্য হাফেজ তাজিনুর রহমান, রাকসুর সোহরাওয়ার্দী হলের জিএস সাইফুল্লাহ সাচ্চু এবং উলামা বিভাগের সভাপতি মাওলানা মো. মতিউর রহমান (নাটোরী)।
এছাড়া উপস্থিত ছিলেন শিমুলিয়া ইউনিয়ন সভাপতি ও থানা কার্যনির্বাহী সদস্য সাইফুল রহমান আল-আমীন, খোকসা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আশরাফুল ইসলাম সাগর, সেক্রেটারি আজাদ আহমেদ, কুষ্টিয়া জেলা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক জুবায়ের আহমেদ, ছাত্রশিবির খোকসা উত্তর শাখার সভাপতি মো. রুহুল আমিন এবং দক্ষিণ শাখার সভাপতি আবু বক্করসহ আরও অনেকে।
গণমিছিল ও সমাবেশে খোকসা পৌরসভাসহ জানিপুর, বেতবাড়ীয়া, শিমুলিয়া, শোমসপুর, গোপগ্রাম, জয়ন্তীহাজরা ও আমবাড়ীয়া ইউনিয়ন থেকে ১১ দলীয় জোটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী মূল্যবোধভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।