ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থীরা বেসরকরিভাবে নির্বাচিত হয়েছেন। ৩টি আসনে সর্বমোট ভোট পড়ে ৭৩ দশমিক ৮২ শতাংশ। নির্বাচিতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে জামায়াতের প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকের মোঃ নূরুল ইসলাম বুলবুল, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে ড. কেরামত আলী ও চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-নাচোল-গোমস্তাপুর) আসনে ড. মোঃ মিজানুর রহমান। এদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে জামায়াত প্রার্থী জননেতা মোঃ নূরুল ইসলাম বুলবুল (দাঁড়িপাল্লা) ১ লাখ ৮৯ হাজার ৬৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি প্রার্থী ধানের শীষ প্রতীকের মোঃ হারুনুর রশীদ পেয়েছেন ১ লাখ ২৭ হাজার ৩৭ ভোট।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-নাচোল-গোমস্তাপুর) আসনে জামায়াতের (দাঁড়িপাল্লা) ড. মোঃ মিজানুর রহমান ১ লাখ ৭১ হাজার ২২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ধানের শীষ প্রতীকের বিএনপি প্রার্থী মোঃ আমিনুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৫৫ হাজার ১১৯ ভোট। অপরদিকে, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে জামায়াতের (দাঁড়িপাল্লা) ড. কেরামত আলী ২ লাখ ৬ হাজার ৮৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি প্রার্থী ধানের শীষ প্রতীকের বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মিঞা পেয়েছেন ১ লাখ ৬২ হাজার ৫১৫ ভোট। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ভোট পড়ে ৬৯ দশমিক ৬৬ এবং হ্যাঁ ভোট পড়ে ২ লাখ ২৮ হাজার ৩০১, আর না ভোট পড়ে ৬৭ হাজার ৭০৫, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ভোট পড়ে ৭৫ দশমিক ১ শতাংশ এবং হ্যাঁ ভোট পড়ে ২ লাখ ১৩ হাজার ১৯২, আর না ভোট পড়ে ৯৫ হাজার ৭৪৭ ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে ভোট পড়ে ৭৬ দশমিক ৬৬ শতাংশ এবং গণভোট পড়ে হ্যাঁতে ২ লাখ ২৫ হাজার ৬৩৩, আর না ভোট পড়ে ১ লাখ ২০ হাজার ৬৮।
এটি পোস্টাল ব্যালট ব্যতীত। গতকাল শুক্রবার বেলা ১১টায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন মাসুদ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন।