তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদল।


আগামীকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) মাঠে, এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। আয়োজকরা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের সব অংশীজনদের নিয়েই ইফতারের আয়োজন করা হয়েছে।


শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক বলেন, ‘প্রতি বছরের ন্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ইফতারের আয়োজন করে থাকে। তার ধারাবাহিকতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইফতারের আয়োজন করেছে। বিশ্ববিদ্যালয়ের সব অংশীজনদের নিয়েই ইফতারের আয়োজন করা হবে।’


আয়োজনের বিষয়ে ছাত্রদলনেতা আব্দুল্লাহ অন্তর ফেসবুকে পোস্টে লিখেন, 'আমার জানামতে আয়োজন সীমিত, যারা দাওয়াত পেয়েছেন আসবেন। যাদেরকে আমরা দাওয়াত দিতে পারিনি তারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। অযথা ভীড় হয়ে গেলে ছাত্রদল এবং রোযাদার ব্যাক্তি বিব্রতকর অবস্থায় পড়ে যাবে।'