কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা : কলারোয়া উপজেলার বিভিন্ন অফিস পরিদর্শন করলেন সাতক্ষীরা -১ (তালা- কলারোয়া) আসনে নব- নির্বাচিত এমপি অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ। (২৬ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার বেলা সাড়ে দশটায় এমপি মহোদয় উপজেলা নির্বাহী অফিসার কক্ষে প্রবেশ করে দিনের কার্যক্রম শুরু করেন।

‎পর্যায়ক্রমে সমাজ সেবা, কৃষি, মৎস্য, মহিলা বিষয়ক, শিক্ষা অফিস ও কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। তিনি হাসপাতালে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। সকলকে নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন। অফিস প্রধানগণ নব- নির্বাচিত এমপি মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা ওমর আলী, উপজেলা আমীর মাওলানা মোঃ কামারুজ্জামান, পৌর আমীর ইউনুস আলী বাবু কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আহমদ আলী ও কলারোয়া পৌর সেক্রেটারি মাওলানা মোঃ আলমগীর হোসেন সহ কলারোয়া উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ । তারপর বিকালে এমপি অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ কলারোয়া পৌর সভার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান এবং সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় ও তাদের খোঁজখবর নেন।