গত ১০ বছরে বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকায় ২৫টি পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেন, “এভাবেই চলেছে শেখ হাসিনার লুটপাটের আমল!”
সোমবার (৩০ মার্চ) রাত ১০টা ৪৮ মিনিটে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা জানান।
পোস্টে সারজিস আলম বলেন, “২০১৩-২০২২ সালে বাণিজ্যের আড়ালে ১০ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ৬৮৩০ কোটি ডলার!
যা প্রায় সাড়ে ৮ লাখ কোটি টাকা!”
তিনি আরও বলেন, “এই পরিমাণ অর্থ দিয়ে ২৫টি পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব ছিল! এভাবেই চলেছে শেখ হাসিনার লুটপাটের আমল!”