ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হলে সোনাগাজী-দাগনভুইয়া থেকে সকল সামাজিক অপরাধকে নির্মূল করব বলে ঘোষণা দিয়েছেন ফেনী-০৩ আসনের ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা মো ফখরুদ্দিন মানিক।

শুক্রবার (৬ ফেব্রুয়ারী) সোনাগাজীর নবাবপুরে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরো বলেন- আমাদেরকে হুমকি দিয়ে, ব্যানার পোস্টার ছিড়ে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না। জনগনের ভোট পাওয়া নিয়ে যাদের শংসয় রয়েছে, তারাই মানুষকে হুমকি দেয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ডা. মানিক। সকালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালিতে অংশ নেন তিনি।

দিনব্যাপী দাগনভূঁঞার রাজাপুর, কোরাইশমুন্সীতে দাঁড়িপাল্লার গণসংযোগ ও পথসভা করা হয়।

বিকেলে সোনাগাজীর নবাবপুর ইউনিয়নের উদ্যোগে আয়োজিত পথসভায় অংশ নেন ডা. মো. ফখরুদ্দিন মানিক। এ সময় আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ সরকারের সাবেক সচিব ড. মাহবুব মিল্লাত, ফেনী জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুর রহীম, সোনাগাজী উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ মোস্তফা, বাংলাদেশ কালচারাল একাডেমীর সেক্রেটারি ইব্রাহীম বাহারি, চাকসুর নির্বাচিত দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান প্রমূখ।

দিনব্যাপী বিভিন্ন জায়গায় গনসংযোগ, পথসভা ও মতবিনিময় সভা শেষে সন্ধ্যায় দাগনভূঁঞার আতাতুর্ক স্কুল প্রাংগনে তারুন্যের প্রশ্নোত্তরের মুখোমুখি হন ডা. মানিক। এ সময় তরুনদের নানা প্রশ্ন, অভিযোগ, অনুযোগ শুনে আগামীর বাংলাদেশ বিনির্মানে তাদেরকেও সহযোগীতা করার আহবান জানান।