গণভোটের রায় মেনে নিয়ে জনগণের প্রত্যাশার প্রতি সম্মান জানিয়ে দ্রুত বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও রাজশাহী-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। গতকাল রোববার গণভোটের গণরায় দ্রুত বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী জেলা জামায়াতের বিক্ষোভ ও সমাবেশে প্রধা অতিথির বক্তব্য তিনি এ আহ্বান জানান।
রাজশাহী (গোদাগাড়ী) সংবাদদাতা : গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শাখা। গতকাল রোববার বিকাল সাড়ে চারটায় ডাইংপাড়া মোড় চত্বর থেকে মিছিলটি শুরু হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি উপজেলা পরিষদের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
জেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. আব্দুল খালেক সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মো. গোলাম মুর্তজার সঞ্চালনায় উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের মাননীয় সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মোঃ কামরুজ্জামান, কর্মপরিষদ সদস্য ড.মোঃ ওবায়দুল্লাহ্, এনসিপির রাজশাহী মহানগরীর সদস্য সচিব মোঃ আতিকুর রহমান, ছাত্রশিবিরের রাজশাহী জেলা পশ্চিমের সভাপতি মোঃ রেজওয়ান ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান এমপি বলেন, ‘গণভোটে দেশের মানুষ তাদের প্রত্যাশা ও মতামত স্পষ্টভাবে প্রকাশ করেছে। সেই রায় বাস্তবায়ন করা রাষ্ট্র ও সরকারের নৈতিক দায়িত্ব। জনগণের মতামত উপেক্ষা করে কোনো সরকার দীর্ঘদিন টিকে থাকতে পারে না। গণতন্ত্রের মূল ভিত্তিই হলো জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা।”
তিনি আরও বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণ পরিবর্তন, ন্যায়বিচার ও সুশাসন প্রত্যাশা করে। গণভোটের রায় বাস্তবায়নে বিলম্ব হলে জনগণের মাঝে হতাশা ও ক্ষোভ তৈরি হবে। তাই দ্রুত সময়ের মধ্যে একটি সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করে সেই অনুযায়ী কার্যকর পদক্ষেপ নিতে হবে।’
অধ্যাপক মুজিবুর রহমান এমপি আরো উল্লেখ করেন, ‘গণভোট কোনো দলের বিষয় নয়, এটি গোটা জাতির বিষয়। জনগণের প্রত্যক্ষ মতামতের প্রতিফলনকে সম্মান জানানোই গণতান্ত্রিক চর্চার অংশ। আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে এই দাবি আদায়ে রাজপথে আছি এবং থাকব।’
বিশেষ অতিথির বক্তব্যে জেলা সেক্রেটারি মো. গোলাম মুর্তজা বলেন, ‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে জনগণের আস্থা নষ্ট হবে। আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাইÑ জনগণের এই দাবিকে গুরুত্ব দিয়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতে।’
তিনি আরো বলেন, ‘গণভোটের ফলাফল প্রমাণ করে জনগণ তাদের অধিকার সম্পর্কে সচেতন। এই সচেতনতার প্রতি সম্মান দেখানো সকলের দায়িত্ব।’
সভাপতির বক্তব্যে অধ্যাপক আব্দুল খালেক বলেন,“শিক্ষিত সমাজ সবসময় গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের মতামতের পক্ষে থাকে। গণভোটের রায় বাস্তবায়ন হলে দেশের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।”
তিনি আরো বলেন,“গণভোটের মাধ্যমে জনগণ যে বার্তা দিয়েছে, তা স্পষ্ট। এখন সময় সেই বার্তার বাস্তব প্রতিফলন ঘটানোর। তরুণ সমাজ সবসময় ন্যায় ও সত্যের পক্ষে থাকে। গণভোটের রায় বাস্তবায়নে আমরা সবাই রাজপথে সচেতন ও সোচ্চার থাকব।” বক্তারা সমাবেশে বলেন, গণভোট জনগণের সরাসরি মতামতের প্রতিফলন। এ রায় বাস্তবায়নে দেরি হলে জনমনে ক্ষোভ সৃষ্টি হবে। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে জনগণের ন্যায্য দাবি আদায় করা হবে। সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত হয়।
চট্টগ্রাম ব্যুরো : জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জননেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী এমপি বলেছেন, গণভোটের রায়কে অমান্য করে বিএনপি সরকার জনগণের সাথে প্রতারণা করেছে। জনগণ তা কখনো মেনে নিবে না। জনগণের সাথে প্রতারণা করে কোন সরকার টিকে থাকতে পারেনি। ফ্যাসিবাদ প্রতিষ্ঠার দুঃস্বপ্ন জাতি ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে, ইনশাআল্লাহ। তাই গণভোটের রায়ের প্রতি সম্মান দেখিয়ে জনগণের আকাঙ্খা পূরণ করুন।
গতকাল রোববার বিকাল ৫ টায় কেরানীহাটে চট্টগ্রাম দক্ষিণ জেলা ১১ দলীয় ঐক্যের উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নেজামে ইসলাম পার্টির চট্টগ্রাম দক্ষিণ জেলার নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মহিউদ্দীন হেলালীর সভাপতিত্বে জামায়াতের জেলা সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর জননেতা আনোয়ারুল আলম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নেজামে ইসলাম পার্টির মহানগরী নায়েবে আমীর অধ্যক্ষ নজরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা নোমান উদ্দীন, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চট্টগ্রাম দক্ষিণ জেলার আহবায়ক জায়েদ হাসান চৌধুরী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম আহবায়ক মুহাম্মদ সিফাত, জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী মুহাম্মদ জাকারিয়া, এডভোকেট আবু নাছের, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল ফয়েজ, লোহাগাড়া উপজেলা এলডিপি’র সভাপতি লেয়াকত আলী চৌধুরী, জামায়াতের উত্তর সাতকানিয়া থানা সভাপতি মাষ্টার সিরাজুল ইসলাম, লোহাগাড়া উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ আ.ন.ম নোমান, সাতকানিয়া উপজেলা সেক্রেটারী তারেক হোছাইন সহ প্রমুখ ১১ দলীয় ঐক্যের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
সোনারগাঁ সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার বলেছেন, জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জিত গণতান্ত্রিক অভিযাত্রাকে অস্বীকার করে সরকার এক দলীয় দুঃশাসনের দিকে ধাবিত হচ্ছে। দেশের সত্তর ভাগ মানুষ গণভোটের মাধ্যমে জুলাই সনদের পক্ষে রায় দিয়েছে, অথচ ক্ষমতাসীন বি এন পি সরকার জনগণের ইচ্ছা আকাঙ্খার বিপরীতে অবস্থান নিয়েছে।
তিনি গতকাল রোববার বিকেলে ১১ দলীয় ঐক্য নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন।
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ের কাঁচপুরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি এন সিপির নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক জুবায়ের সরদার, এ বি পার্টির নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আহ্বায়ক মো. শাহজাহান বেপারী, জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারী মুহাম্মদ হাফিজুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারী মাওলানা এমদাদুল্লাহ, এন সিপি নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব জুবায়ের আহমদ তামজিদ, খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক মুফতী আবদুল গণি, জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার সহকারী সেক্রেটারী আবু সাঈদ মুন্না প্রমূখ।
সমাবেশে ১১ দলীয় নেতৃবৃন্দ বলেন, জুলাই বিপ্লব কোনো দল বা ব্যক্তির এজেন্ডা ছিলো না। এটা ছিল বাংলাদেশের বাংলাদেশর আপামর জনতার মুক্তির আন্দোলন। যে আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের মানুষ এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। প্রায় দুই হাজার শহীদ আর ত্রিশ হাজার মানুষের অঙ্গাহানির বিনিময়ে আমরা জুলাই পেয়েছি। জুলাইয়ের চেতনা ছিল আর কোনো ফ্যাসিবাদী দুঃশাসন বাংলাদেশে কায়েম হবে না।
সাভার সংবাদদাতা: সরকার গনভোটের রায় বাস্তবায়ন না করায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্দেশনার আলোকে গতকাল রবিবার বিকাল ৫.০০ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা জেলার উদ্যোগে সাভার মডেল মসজিদের সামনে থেকে জেলা আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন এর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা মোঃ আফজাল হোসাইন এর সঞ্চালনায় বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা জেলা আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন।
আরও বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা জেলার নায়েবে আমীর মাওলানা আব্দুর রউফ, জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মোঃ শাহীনুর ইসলাম, এনসিপির ঢাকা জেলা উত্তরের সদস্য সচিব সালামত উল্লাহ, জামায়াতের ঢাকা জেলার সহকারী সেক্রেটারি উপাধাক্ষ্য মাওলানা মোঃ শাহাদাত হোসাইন, রাজনৈতিক সেক্রেটারি ও জামায়াত মনোনীত মেয়র প্রার্থী হাসান মাহবুব মাস্টার, এনসিপির সাংগঠনিক সম্পাদক তামিম আজহার প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াতের ঢাকা জেলার সাংস্কৃতিক সম্পাদক লুৎফর রহমান মোল্লা, শিক্ষা সম্পাদক অধ্যক্ষ মোঃ তৌহিদ হোসেন, প্রচার ও মিডিয়া সম্পাদক আসাদুজ্জামান জীম, সাভার পৌর আমীর আজিজুর রহমান, সাভার থানা আমীর আব্দুল কাদের, আশুলিয়া থানা আমীর বশির আহমেদসহ বিভিন্ন স্তরের জনশক্তিসহক ২০০০ জরগণ উপস্থিত ছিলেন।
শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা : গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য। গতকাল রোববার বাদ আসর মাওনা চৌরাস্তায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। সমাবেশে বক্তারা বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে গণভোটের রায় বাস্তবায়ন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে এবং এ বিষয়ে জনমত সুসংহত করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।
গাজীপুর জেলা আমীর ডা. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. আনিসুর রহমান বিশ্বাস, অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান, শ্রমিক কল্যাণ ফেডারেশন গাজীপুর জেলা সভাপতি এ টি এম মুজাহিদুল ইসলাম, এনসিপি গাজীপুর জেলা যুগ্ম আহ্বায়ক আবু রায়হান মিছবাহ, শ্রীপুর উপজেলা নায়েবে আমীর মাওলানা জাহাঙ্গীর কবির, সদর উপজেলা আমীর মো. আলাউদ্দিন, শ্রীপুর উপজেলা সেক্রেটারি ডা. জসিম উদ্দিন এবং শ্রীপুর পৌর আমীর ডা. মো. আনিসুজ্জামান। সমাবেশের আগে একটি বিক্ষোভ মিছিল মাওনা চৌরাস্তার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মুন্সীগঞ্জ জেলা সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে সরকারি দলের গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থানের প্রতিবাদে এবং গণরায় অবিলম্বে বাস্তবায়নের দাবিতে গতকাল রোববার বিকাল ৫টায় মুন্সীগঞ্জ পৌরসভার শহিদী চত্বর থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল-পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও মুন্সিগঞ্জ জেলা আমীর আ জ ম রুহুল কুদ্দুস। জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এ কে এম ফখরুদ্দিন রাজি সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা মুফতি নূর হোসেন নূরানী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মুন্সিগঞ্জ জেলা সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান জেলা জামায়াতের নায়েবে আমীর, মাওলানা মোঃ নুরুল হক পাটোয়ারী, জেলা কর্ম পরিষদ সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের মুন্সিগঞ্জ জেলা সভাপতি খিদির আব্দুস সালাম বাংলাদেশ জামায়াত ইসলামীর সদর উপজেলা আমীর নুরুল আমিন সিকদার এনসিপির সদর উপজেলার প্রধান সমন্বয়ক মোঃ আব্দুল আলীম, ইসলামী ছাত্র শিবিরের জেলা বায়তুলমাল সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলাম প্রমুখ। এছাড়া জামায়াত ইসলামী সহ ১১ দলের মুন্সিগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিছিলটি শহীদী চত্বর থেকে শুরু হয় শিল্পকলা একাডেমী গিয়ে শেষ হয়।
কুমিল্লা অফিস : অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান, গণভোটের রায় বাস্তবায়ন এবং তীব্র জ্বালানি সংকট নিরসনের দাবিতে কুমিল্লা জেলা উত্তর ১১ দলীয় ঐক্যের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত এ কর্মসূচি দেবিদ্বার নিউমার্কেট চত্বরে ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে সম্পন্ন হয়। অধ্যাপক শহীদুল ইসলামের সভাপতিত্বে এবং ফেরদৌস আহাম্মদের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১১ দলীয় জোটের কুমিল্লা উত্তর জেলার অন্যতম সমন্বয়ক ও জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলা সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ।
সমাবেশে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কুমিল্লা জেলা উত্তরের সহকারী সেক্রেটারি অধ্যাপক লোকমান হাকিম ভূইয়া, জাতীয় নাগরিক পার্টি দেবিদ্বার উপজেলার ভারপ্রাপ্ত আহ্বায়ক জাহাঙ্গীর আলম, খেলাফত মজলিস ঢাকা মহানগরীর সহ-সভাপতি মাওলানা মজিবুর রহমান ফরায়েজি, বাংলাদেশ খেলাফত মজলিস দেবিদ্বার উপজেলা সহ-সভাপতি হাফেজ মাওলানা মোফাজ্জল হোসেন এবং জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম শামীম।
দিনাজপুর অফিস: যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের দাবি মানবে না, ততক্ষন পর্যন্ত সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন করে যেতে হবে। সরকারকে গণভোট ও জুলাই সনদ মানতে হবে, না হয় গদি ছাড়তে হবে। যে জনগণের ভাষা বুঝেন না, সেই জনগণকে নিয়ে আর তামাশা করবেন না। গতকাল রোববার বিকালে দিনাজপুর ইনস্টিটিউট মাঠে ১১ দলীয় ঐক্য আয়োজিত গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে সরকারের টালবাহানার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশ বক্তারা এসব কথা বলেন।
দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাবেক আমীর আলহাজ¦ আফতাবউদ্দীন মোল্লা, জামায়াতে ইসলামী রংপুর-দিনাজপুর অঞ্চলের টীম সদস্য ও সাবেক জেলা আমীর আনোয়ারুল ইসলাম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা একেএম আফজালুল আনাম, বাংলাদেশ খেলাফত মজলিস জেলা সভাপতি মাওলানা রেজাউল করিম, জেলা জামায়াতের ইউনিট সদস্য এ্যাড. মাইনুল আলম, শহর জামায়াতের আমীর সিরাজুস সালেহীন, জেলা জাগপার সাধারণ সম্পাদক সৈয়দ ইমরুল কায়েম রুপম ও এনসিপি নেতা একরামুল হক আবির। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক। সমাবেশ শেষে দিনাজপুর ইনস্টিটিউট মাঠ হতে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দিনাজপুর ইনস্টিটিউটে মাঠে গিয়ে শেষ হয়। সমাবেশে দিনাজপুর ১১ দলীয় ঐক্যের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করে।
সাতক্ষীরা সংবাদদাতা : নির্বাচনের পর গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরাতে বিএনপি সরকারের বিরুদ্ধে বড় ধরনের বিক্ষোভ করেছে সাতক্ষীরা জেলা জামায়াতসহ ১১ দলীয় ঐক্য।
গতকাল রোববার বিকাল সাড়ে ৪ টায় আমতলা গণমুখি মাঠ থেকে মিছিলটি বের হয়ে নারকেলতলা মোড়, আসিফ চত্বর, কোট মোড়, নিউমার্কে মোড়, পাঁকা পুলের মোড় হয়ে নাজমুল সরণি হয়ে পুনরায় আমতলা গণমুখি মাঠে গিয়ে শেষ হয় মিছিলটি।
মিছিল পূর্ববর্তী সমাবেশ থেকে অবিলম্বে জনগণের রায়কে মেনে নিয়ে দ্রুত তা বাস্তবায়নে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়। সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিতে ও জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় সমাবেশ বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর-২ আসনের এমপি ও জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী মুহাদ্দিস আব্দুল খালেক, জেলা জামায়াতের নায়েবে আমীর শেখ নুরুল হুদা, ডা মাহমুদুর রহমান, এনসিপির জেলা আহবায়ক কামরুজ্জামান বুলু, এবিপাটির জেলা সদস্য সচিব, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ওমর ফারুক, শহর আমীর জাহিদুল ইসলাম, সেক্রেটারী খোরশেদ আলম, সদর সেক্রেটারী হাবিবুর রহমানসহ কেন্দ্রীয়,জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।
নেত্রকোনা সংবাদদাতা : গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নেত্রকোনা ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকাল ৫ টায় নেত্রকোনার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নেত্রকোনা প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা সাদেক আহমাদ হারিছের সভাপতিত্বে ও মোঃ বদরুল আমিনের সঞ্চালণায়
উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও নেত্রকোনা-৫(পূর্বধলা) আসনের সংসদ সদস্য অধ্যাপক মাছুম মোস্তফা, জাতীয় নাগরিক পার্টি উত্তর অঞ্চলের কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহাগ, এনসিপির জেলা আহবায়ক ইফতেখার শামীম, এলডিপির জেলা সভাপতি মিজানুর রহমান মুকুল, এনসিপির জেলার সদস্য সচিব ফাহিম রহমান খান পাঠান,
জেলা শ্রমিক বিভাগের সভাপতি মাওলানা কামাল উদ্দিন, ওলামা বিভাগের জেলা সভাপতি মাওলানা নুরুল্লাহ ভূঁইয়া,
জামায়াতের পৌর আমীর মোহাম্মদ রফিকুল ইসলাম, সদর উপজেলা আমীর মাওলানা অলিউল্লাহ, পৌর জামায়াতের নায়েবে আমীর ডা. আবুল হোসেন তালুকদার, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি আতিক হাসান হৃদয়সহ স্থানীয় নেতৃবৃন্দ।
কক্সবাজার সংবাদদাতা : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় গণভোটের রায় বাস্তবায়ন এবং জ্বালানি সংকট নিরসনের দাবিতে কক্সবাজারে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জামায়াতে ইসলামীসহ ১১দলীয় ঐক্য। গতকাল রোববার বিকাল ৫টায় অনুষ্ঠিত মিছিলের অগ্রভাগে ছিলেন কক্সবাজার জেলা আমীর নুর আহমদ, সেক্রেটারি জাহিদুল আলম ও শহর আমীর আবদুল্লাহ আল ফারুক। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে জেলা ও শহরের ১১দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
জয়পুরহাট জেলা সংবাদদাতা : গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের নেতৃত্বে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে জয়পুরহাটে বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
গতকাল রোববার বিকেলে শহীদ ডা: আবুল কাশেম ময়দানে মিছিল পূর্ব সমাবেশে জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাঈদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন এনসিপি’র জেলা আহবায়ক গোলাম কিবরিয়া তাপদস, এবি পার্টির জেলা সভাপতি অধ্যক্ষ সুলতান মো: শামছুজ্জামান, জেলা জামায়াতের সেক্রেটারী গোলাম কিবরিয়া মন্ডল, এবি পার্টির জেলা সেক্রেটারী বেলাল হোসেন, এনসিপি’র যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার গোলাম কবির, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি হাসিবুল আলম লিটন, এ্যাড. মামুনুর রশীদ ও এস এম রাশেদুল আলম সবুজ, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সেক্রেটারী আনোয়ার হোসেন, পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেলা জামায়াত নেতা মোস্তাফিজুর রহমানের এনসিপি’র জেলা ভারপ্রাপ্ত সদস্য সচিব ওমর আলী, শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাও: সাইদুর রহমান, এনসিপি’র সাংগঠনিক সম্পাদক ইসমাইল হাদী, এনসিপি’র নেতা বোরহান উদ্দিন, পাঁচবিবি উপজেলা জামায়াতের আমীর মাওলানা সুজাউল করিম, সদর উপজেলা জামায়াতের আমীর মাও: ইমরান হোসেন, সেক্রেটারি মাওলানা জয়নাল আবেদীন প্রমুখ।