চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম-৯ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদে জুমা চট্টগ্রামের ১৬ নম্বর চকবাজার এলাকার কাপাসগোলা জামতল জামে মসজিদ প্রাঙ্গণ থেকে এ গণসংযোগ শুরু হয়।

গণসংযোগকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-৯ আসনের জামায়াত ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. একেএম ফজলুল হক।

তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে নগরবাসীর পাশে আছি। মানুষের দুঃখ-কষ্ট, সমস্যা ও অধিকার আদায়ে কাজ করে যাচ্ছি। আগামী দিনে আরও সংগঠিতভাবে চট্টগ্রাম নগরীর উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চাই।

তিনি আরও বলেন, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি। ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আমাকে নগরবাসীর খেদমত করার সুযোগ দিন। আপনাদের সমর্থন ও দোয়া থাকলে আমি ইনশাআল্লাহ সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব।

ফটিকছড়ি (চট্টগ্রাম) : চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি ও চট্টগ্রাম২ (ফটিকছড়ি) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এবং ১০ দলীয় জোট সমর্থিত প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেছেন, দেশের জনগণের জান-মাল, ঈমান ও আমানত সংরক্ষণ নিশ্চিত করতে জনগণ এবার দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিতে ঐক্যবদ্ধ হয়েছে।

তিনি শনিবার (২৪ জানুয়ারি) চট্টগ্রাম২ (ফটিকছড়ি) আসনের ভূজপুর ইউনিয়নের কাজিরহাট বাজারে নির্বাচনী অফিস উদ্বোধন ও গণসংযোগকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, দীর্ঘদিন ধরে জনগণ অবিচার, দুর্নীতি ও দুঃশাসনের শিকার। মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দলীয়করণ করা হয়েছে। এই পরিস্থিতি থেকে মুক্তির জন্য প্রয়োজন সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব। জামায়াতে ইসলামী সেই বিকল্প নেতৃত্ব উপহার দিতে চায়।

গাজীপুরঃগাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সালাউদ্দিন আইউবী শনিবার সিংহশ্রী ইউনিয়নে দিনব্যাপী ব্যাপক গণসংযোগ, উঠান বৈঠক, পথসভা ও সমাবেশের মাধ্যমে ভোটারদের কাছে নিজের বার্তা পৌঁছে দেন। তার সঙ্গে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক সারাদিন নির্বাচনী এলাকায় সক্রিয়ভাবে সময় কাটান।

শনিবার সকালে কাজলদিঘী বাজারে গণসংযোগের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এরপর পশ্চিম ভিটিপাড়া, শেখ বাড়ী, কুড়িয়াদী খেয়াঘাট ঐরাত, বড়কাকিয়া ও নামিলা বড়বাড়ী এলাকায় একাধিক উঠান বৈঠকে তিনি সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। এসব বৈঠকে স্থানীয় সমস্যা, উন্নয়ন প্রত্যাশা ও ন্যায়ভিত্তিক রাজনীতির প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।

দুপুরে বড়বেড় নতুন বাজার জামে মসজিদ এলাকায় উপস্থিত হয়ে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন সালাউদ্দিন আইউবী। পরে পোনাশারী এলাকায় অনুষ্ঠিত হয় বিশেষ মহিলা সমাবেশ, যেখানে নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বিকেলে পূর্ব ভিটিপাড়ায় সামাজিক বৈঠকে অংশ নিয়ে তিনি বলেন, সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।

মাগুরা : মাগুরায় নির্বাচনী প্রচারণার প্রথম দিনে মাগুরা সংসদীয় আসন ১ ও ২ বাংলাদেশ জামায়াতের প্রার্থী আব্দুল মতিন ও এম বি বাকের দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচনী প্রচারণা করেছেন।

শহরের ভায়নার মোড় এলাকা থেকে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণা করেন এ দুই আসনের প্রার্থী। প্রচারণায় বাংলাদেশ জামায়াতের দাঁড়িপাল্লার প্রতীক দেখিয়ে ভোট প্রার্থনা করেন প্রার্থীরা। পরে জামায়াতে ইসলামী ও ১০ দলীয় জোটের নেতা কর্মীরা একটি মিছিল শহরের ভায়নার মোড় থেকে শুরু করে। মিছিলটি শহরের চৌরঙ্গীর মোড় ও ঢাকার রোড হয়ে ভায়নার মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমির ও মাগুরা -২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সহকারী অধ্যাপক মাওলানা এমবি বাকের, জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ও মাগুরা -১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল মতিন।

মাগুরা সংবাদদাতা: উন্নয়ন, রাজনীতি ও জনগণের প্রত্যাশা নিয়ে জনগণের সামনে জনগণের প্রশ্নে একই মঞ্চে মাগুরার এমপি প্রার্থীরা।

স্থানীয় নোমানী ময়দানে শনিবার (২৪ জানুয়ারি) বিকালে অনুষ্ঠিত জনগণের সাথে সরাসরি প্রশ্নে উত্তর পর্বে যুক্ত ছিলেন বিএনপি’র প্রার্থী মনোয়ার হোসেন খান, জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল মতিন, এটা পরে আপনারা এমবি বাকের, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সম্পা বসু, কংগ্রেসের কাজী রেজাউল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী নাজিরুল ইসলাম, মোস্তফা কামাল।

মাগুরার উন্নয়নে সরাসরি প্রশ্নোত্তর পর্বে জনগণের প্রশ্নে এমপি হলে মাগুরার কি কি উন্নয়ন করবে তারই প্রতিশ্রুতি জানতে চাই মাগুরার জনগণ।

এ সময় এমপি প্রার্থীরা মাগুরার কৃষিখাত, শিক্ষা, সংস্কৃতি, চিকিৎসা, শিল্প কারখানা, রাস্তাঘাট উন্নয়ন, মাদক নির্মূল, বেকারত্ব দূরীকরণসহ নানা প্রতিশ্রুতির কথা জানান প্রার্থীরা।

ঝিনাইদহ

ঝিনাইদহে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুর্নীতিমুক্ত ও টেন্ডারমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ লক্ষ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ঝিনাইদহ শহরে একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে ঝিনাইদহ বাসটার্মিনাল এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ শহর শাখার ১নং ওয়ার্ডের উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়।

জনসভায় ঝিনাইদহ শহর শাখার ১নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোহাজ্জেল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা আমীর ও ঝিনাইদহ-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলী আজম মো. আবুবকর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ শহর আমীর অ্যাডভোকেট ইসমাইল হোসেন, সদর উপজেলা সহকারী সেক্রেটারি আলমগীর হোসেন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হারুন উর রশিদ, পৌর শিবিরের অর্থ সম্পাদক আসাদুল ইসলাম আবিরসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ঝিনাইদহ : ঝিনাইদহে গণভোট “হ্যা” পক্ষে প্রচারণা চালিয়েছে জেলা বৈষ্যম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। আজ বিকেলে জেলা শহরের ২টি পয়েন্টে ভাগ হয়ে তারা এ প্রচারণা চালায়।

জেলা বৈষ্যম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক সাইদুর রহমান বলেন, আমরা প্রথম থেকেই হ্যা এর পক্ষে প্রচারণা চালিয়ে আসছি। শহরের বিভিন্ন পয়েন্টে প্রায় প্রত্যেক দিনই এ প্রচারণা চলছে। মানুষের কাছে যাচ্ছি। দোকানদার, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালাসহ খেটে খাওয়া মানুষ এমনকি গ্রাম থেকে শহরে আসা মানুষদের লিফলেট দিচ্ছি। তাদেরকে বুঝিয়ে বলছি কেন গণভোট হ্যাঁ দিতে হবে। কিভাবে তারা গণভোট দিতে পারবেন। তিনি আরো বলেন, ভোটের আগের দিন পর্যন্ত গণভোটের প্রচারণা চলবে।

এ সময় আরো উপাস্থিত ছিলেন, জেলা সদস্য সচিব আশিকুর রহমান জীবণ, রুহুল আমিন, সদর উপজেলা মুখপাত্র স্বাধীন-সহ অন্যান্যরা।

মুন্সীগঞ্জ : আসন্ন ত্রয়োদশ জাতীয় সাংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ ৩ (সদর- গজারিয়া) আসনের ১০ দলীয় জোটের প্রার্থী মাওলানা নুর হোসাইন নুরানির রিক্সা প্রতীকের পক্ষে ব্যপক গণসংযোগ করছেন। ২৪ শে জানুয়ারি শনিবার বিকাল ৩টা হতে এই গণসংযোগ শুরু হয়,মুন্সীগঞ্জ লঞ্চঘাট, হাটলক্ষিগঞ্জ, পুরাতন বাসষ্টান হয়ে পৌরমার্কেট হয়ে সুপার মার্কেট এলাকায়। প্রতি ব্যবসা প্রতিষ্ঠানে যেয়ে রিক্সা প্রতিকে ভোট দেয়ার জন্য আহবান জানান। অন্যন্যদের মধ্য গণসংযোগে অংশগ্রহণ করেন।

এনসিপির মুখ্য সমন্বয়ক গাজী আলীম হোসেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ সদর উপজেলার কর্মপরিষদ সদস্য মো: মমিন বিশ্বাস সহ ১০ দলীয় জোটের বেশ কিছু নেতা কর্মী গণসংযোগ অংশ গ্রহন করে। পুরাতন বাসষ্টন এক পথসভায় বক্তব্যে নুর হোসাইন নুরানি বলেন।১০ দলীয় জোট রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে। সমাজে কাঊকে চাদা বাজি টেন্ডার বাজি করতে দেয়া হবে না। মুন্সীগঞ্জ আন্তর্জাতিক মানের একটি হাসপাতাল নির্মাণ করা হবে মুন্সীগঞ্জ বাসীর ঢাকা যাতায়াত সহজ করার জন্য মুক্তারপুর পর্যন্ত মেট্রোরেল প্রকল্প সংযোগ করা ব্যবস্থা করা হবে।

নরসিংদী : বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী খায়রুল কবির খোকন বলেছেন, আগামী দিনে জনগণ যদি বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দেয়, তাহলে শহীদ পরিবারগুলোকে সর্বোচ্চ সম্মান ও রাষ্ট্রীয় সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। শনিবার দুপুরে নরসিংদীর প্রথম শহীদ তাহমিদ ভূঁইয়া তামিমের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন। এর মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করেন।

খায়রুল কবির খোকন বলেন, যাদের রক্তের বিনিময়ে আমরা মুক্ত বাংলাদেশ ও গণতান্ত্রিক পরিবেশ পেয়েছি, তাদের প্রতি সম্মান জানানো আমাদের নৈতিক ও রাজনৈতিক দায়িত্ব। বিএনপির ৩১ দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখার মধ্যেই শহীদ পরিবারগুলোর জন্য সব ধরনের সুরক্ষা ও সুযোগ-সুবিধার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

কালিগঞ্জ, সাতক্ষীরা : সাতক্ষীরা-৩ সংসদীয় আসন (আশাশুনিকালিগঞ্জ)বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশারকে নির্বাচন কমিশন কর্তৃক দাঁড়িপাল্লা প্রতীক বরাদ্দ দেওয়ায় সংবর্ধনা ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

গত ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকালে ৪ টায় কালিগঞ্জের সোহরাওয়ার্দী উদ্যান মাঠ প্রাঙ্গণে কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকের সভাপতিত্বে ও কালিগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ সংসদীয় আসন (আশাশুনি কালিগঞ্জ)বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান,

শ্যামনগর (সাতক্ষীরা)

সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলামএর পক্ষে শনিবার (২৪ জানুয়ারি) শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ও ভূরুলিয়া ইউনিয়নে পৃথক দুটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বিকাল ৩টায় প্রথম জনসভা অনুষ্ঠিত হয় ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। ঈশ্বরীপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আলমগীর হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি গাজী নজরুল ইসলাম। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল জলিল, জেলা জামায়াত সদস্য মাওলানা আব্দুল মজিদ, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মইনুদ্দিন মাহমুদ, অধ্যক্ষ মাওলানা অহেদুজ্জামান, ১০ দলীয় জোটের নেতৃবন্দসহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের জামায়াত নেতৃবৃন্দ।

টাংগাইল : টাংগাইল জেলা শহরের ঐতিহ্যবাহী পৌর উদ্যানে দাঁড়িপাল্লার আহসান হাবীব মাসুদের পক্ষে এক বিশাল জনসভা ও শান্তিপূর্ণ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো পৌর উদ্যান ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

শনিবার (২৪ জানুয়ারি) সকাল থেকে শহরের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে জনসভাস্থলে আসতে থাকেন অংশগ্রহণকারীরা। ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা নানা স্লোগানে মুখর করে তোলেন পৌর উদ্যান এলাকা। জনসভাকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও টাংগাইল জেলা আমীর আহসান হাবীব মাসুদ বলেন, “টাংগাইল সদর (৫)শুধু একটি ভৌগোলিক এলাকা নয়, এটি আমাদের আবেগ, আমাদের স্বপ্ন। এই এলাকার সাধারণ মানুষের অধিকার, উন্নয়ন ও সম্মান প্রতিষ্ঠাই আমার রাজনীতির মূল লক্ষ্য। আমি রাজনীতি করি ক্ষমতার জন্য নয়, মানুষের সেবা করার জন্য।”

তিনি আরও বলেন, বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং তরুণ সমাজকে সঠিক পথে এগিয়ে নেওয়া। টাংগাইল সদরের উন্নয়নে তিনি সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

দৌলতপুর (মানিকগঞ্জ) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ ১ আসনে জামায়াতে ইসলামীর সমর্থিত ১০ দলীয জোট প্রার্থী ডাঃ আবুবকর সিদ্দিক দাঁড়িপাল্লার আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। প্রচারণা উপলক্ষে গতকাল এক বর্ণাঢ্য রর্‌্যালি বের করে। র‌্যালিটি দৌলতপুর সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।এসব উপস্থিত ছিলেন মানিকগঞ্জ ১ আসনে জামায়াতে ইসলামীর সমর্থিত ১০ দলীয জোট প্রার্থী জননেতা ডাঃ আবুবকর সিদ্দিক মানিকগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওঃ হাফেজ কামরুল ইসলাম, জেলা প্রচার ও মিডিয়া সম্পাদক হাফেজ মো.তসলিম উদ্দিন, দৌলতপুর থানা আমীর মাওঃ আব্দুল মান্নান, থানা সেক্রেটারি মাওঃ আব্দুল করিম গাজী প্রমুখ।

গত শুক্রবার চট্টগ্রাম নগরীর ১১ নং কাট্টলী ওয়ার্ডের বিভিন্ন অলিগলিতে গণসংযোগ কর্মসূচি পালন করেছেন চট্টগ্রাম-১০ আসনে জামায়াতে ইসলামী মনোনীত ও ১০ দল সমর্থিত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী। এ সময় তিনি ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার সার্বিক সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।

গণসংযোগকালে অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেন, “কাট্টলী এলাকার মানুষ দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা, জলাবদ্ধতা ও নাগরিক সেবা বঞ্চনার শিকার। আমি নির্বাচিত হলে শিক্ষা, নৈতিকতা ও ন্যায়ভিত্তিক উন্নয়নের মাধ্যমে একটি নিরাপদ ও বাসযোগ্য এলাকা গড়ে তোলাই হবে আমার প্রধান লক্ষ্য।”

গণসংযোগে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদের ইমাম, শিক্ষার্থী, যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সিংড়া (নাটোর) : নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু প্রচারণা চালিয়েছেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার জামতলী বাজারে গণসংযোগ করেন। এরপর চৌগ্রাম বাজার হয়ে ছোট চৌগ্রাম, সারদাগর, হুলহুলিয়া গ্রামসহ চৌগ্রাম ইউনিয়নে দিনব্যাপী ধানের শীষের পক্ষে প্রচারণা করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কলম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট শামীম হোসেন, চৌগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খালেকুজ্জামান রঞ্জু, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আমিনুল ইসলাম প্রমুখ।

বিএনপি মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম আনু বলেন, দীর্ঘ ১৭ বছর পর সিংড়ার জনগণ তাদের পছন্দের প্রতীক ধানের শীষে ভোট দিবে। আমরা বিপুল ভোটে বিজয়ী হবো ইনশাআল্লাহ্।