শহিদুল্লাহ মনসুর, জাবি সংবাদদাতা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত জামালপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘জামালপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি’র ২০২৫-২০২৬ সেশনের জন্য এক বছরের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাজ্জাদ হোসেন জিহান (৪৯তম আবর্তন) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মনির হোসেন (৫১তম আবর্তন)।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন জাহিদ খান। সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন বারিউল ইসলাম, ফখরুল হাসান ফাহাদ, হৃদয় শাহা, বিজয় দত্ত, আব্দুল জব্বার, সাবিকুন্নাহার পলি ও গৌরব চন্ড। সবাই বিশ্ববিদ্যালয়ের ৫০তম আবর্তনের শিক্ষার্থী।

যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন সুমাইয়া আক্তার, আশিকুর আহমেদ, রবিন আহমেদ, মঞ্জিল হাসান, ইরতিজা হাসিন, অর্ণব, প্রসনজিৎ দেবনাথ, রাকিবুল ইসলাম, উজ্জল হাসান রবিন, মুশফিকুর রহমান নাইম ও জান্নাতুল ইসলাম। সকলেই বিশ্ববিদ্যালয়ের ৫১ তম আবর্তনের শিক্ষার্থী।

এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে আকিবুর রহমান সাবিত (৫১তম আবর্তন), সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে তানভীর (৫২তম আবর্তন) ও মারুফ হাসান (৫৩তম আবর্তন) দায়িত্ব পেয়েছেন।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মনির হোসেন তার বক্তব্যে বলেন, “জামালপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হিসেবে আমাকে দায়িত্ব প্রদান করায় আমি সংগঠনের সম্মানিত সভাপতি, কার্যনির্বাহী পরিষদের সকল সদস্য এবং আমার প্রিয় জামালপুর জেলার বড়-ছোট ভাইবোনদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আপনাদের আস্থা ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রেরণা।"

1000182287

ছবি: মনির হোসেন, নবনির্বাচিত সাধারণ সম্পাদক

তিনি বলেন, "আমি বিশ্বাস করি, বিশ্ববিদ্যালয়ে আগত জামালপুর জেলার নতুন শিক্ষার্থীদের একাডেমিক ও মানসিক সহায়তা নিশ্চিত করা আমাদের অন্যতম প্রধান দায়িত্ব। আমি বৃত্তি কার্যক্রম চালুর উদ্যোগ, ক্যারিয়ার গাইডলাইন, স্কিল ডেভেলপমেন্ট কর্মশালা এবং সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়নে কাজ করব। পাশাপাশি অসহায় ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করার চেষ্টা করব।"

তিনি আরও বলেন, "সংগঠনের গঠনমূলক ও ইতিবাচক পরিবেশ আরও সুসংহত করতে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার দৃঢ় অঙ্গীকার করছি। আমি আশা করি, সকলের সম্মিলিত প্রচেষ্টা, পরামর্শ ও সহযোগিতায় আমরা একটি শক্তিশালী, মানবিক ও কার্যকর সংগঠন গড়ে তুলতে সক্ষম হব।”

নবনির্বাচিত নেতৃবৃন্দ আগামী এক বছরে জামালপুর জেলার শিক্ষার্থীদের কল্যাণ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, একাডেমিক ও সামাজিক কার্যক্রম জোরদারসহ সংগঠনকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন। সংগঠনের সদস্যরা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের হাত ধরে সমিতি ভবিষ্যতে আরও সুসংগঠিত ও কার্যকর ভূমিকা রাখবে।