জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও রাজশাহী-১ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, “জয়-পরাজয়ের মালিক আল্লাহতায়ালা। আমরা যদি এবার নির্বাচনে একটা উদাহরণ সৃষ্টি করতে পারি, তাহলে বাংলাদেশ গণতান্ত্রিক বিশ্বে সুনাম বয়ে আনবে সেই সম্ভাবনা দেখছি।”

গতকাল বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। তিনি আরো বলেন, “জনমতের ব্যাপারটা আমিও যেমন বুঝতে পারছি, আপনারাও বুঝতে পারছেন। মানুষ ভালোর জন্য সবাই আশা করে আছে।” তিনি বলেন, “যিনি বিজয়ী হবেন তাকে মেনে নেয়া উচিত। আমরা জয়ী হলেও মানবো, পরাজিত হলেও মানবো।”