রাজধানীর নাখালপাড়ায় ঢাকা- ১২ সংসদীয় আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপির পক্ষ থেকে দরিদ্রদের ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
জামায়াতের তেজগাঁও উত্তর থানার উদ্যোগে হোসেন আলী উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে পালন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য সাইফুল আলম খান মিলন এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী উত্তর মজলিসে শুরার সদস্য, তেজগাঁও উত্তর থানা আমীর ও ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হাফেজ মাওলানা আহসান উল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও হাতিরঝিল অঞ্চল পরিচালক জনাব হেমায়েত হোসেন।
থানা সেক্রেটারী রাসিবুল হক নাসিফের পরিচালনায় অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন থানা কর্ম পরিষদ সদস্য এনামুল হক ও ইউনুস শেখ, শ্রমিক নেতা খন্দকার শফিকুল আলম, ওয়ার্ড সভাপতি মাওঃ নূর উদ্দিন, মাস্টার নজরুল ইসলাম ও হবীবুল্লাহ বাহার।
এছাড়াও উপস্থিত ছিলেন থানা কর্ম পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার মহসিন খান, থানা টিম সদস্য মাওঃ আবু জাফর, ওয়ার্ড সভাপতি রফিকুল ইসলাম, কামরুল হুদা শামীম, আমিনুল ইসলাম, নোমান উদ্দিন, ওমর ফারুক রিয়াদ, শ্রমিক নেতা সাংবাদিক কাজী মুজিবুর রহমান ও অন্যান্য স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।
সংক্ষিপ্ত সমাবেশ শেষে প্রায় ৮০০ পরিবারের মাঝে ঈদ উপলক্ষে ফুড প্যাকেট বিতরণ করা হয়।