২০২৪ সালে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ বিদায় এবং স্বৈরাচার হাসিনার পলায়নের আন্দোলনের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলনের সম্মুখ সারির নেতাদের নেতৃত্বে গড়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ২০২৫ সালের এই দিনে জাতীয় সংসদের দক্ষিণ পাশে মানিক মিয়া এভিনিউতে ঘটা করে ঘোষণা করা হয় এই দলের নাম। বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নাহিদ ইসলামকে আহ্বায়ক করে ২৮শে ফেব্রুয়ারি ২০২৫ সালে রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয়। এটি হচ্ছে বাংলাদেশের ইতিহাসের প্রথম ছাত্র-নেতৃত্বাধীন রাজনৈতিক দল।

ঐতিহাসিক মুহূর্ত এবং জাতির প্রয়োজনে দলটি আত্মপ্রকাশ করে। বছর শেষে জাতীয় সংসদের অংশ হয়ে সগৌরবে টিকে আছে দলটি। এমন প্রেক্ষাপটে আজ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে যাচ্ছে। ২০২৬ সালের জাতীয় নির্বাচনে ১১ দলীয় জোট গঠন করে এনসিপি এক ঐতিহাসিক ভূমিকা পালন করে।

প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে কর্মসূচী ঘোষণা করা হয়। তাতে বলা হয়, দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’ স্লোগান ধারণ করে ১০ দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছেÑ বিপ্লব । বিকল্প । বিনির্মাণ এই আদর্শকে ধারণ করে জুলাই শহীদ পরিবার, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের নেতা, ফ্যাসিবাদ বিরোধী গণমাধ্যমকর্মী ও অ্যাক্টিভিস্ট এবং সারা দেশের জেলা কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবদের নিয়ে আজ ফেব্রুয়ারি ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। এ দিন গত এক বছরের কর্মসূচি নিয়ে ডকুমেন্টারি ও চিত্র প্রদর্শনী করা হবে।

এ ছাড়া ২ মার্চ (১২ রমযান) : চট্টগ্রাম, ৩ মার্চ (১৩ রমযান) : কুমিল্লা, ৪ মার্চ (১৪ রমযান) : সিলেট, ৫ মার্চ (১৫ রমযান) : ময়মনসিংহ, ৬ মার্চ (১৬ রমযান) : ঢাকা, ৭ মার্চ (১৭ রমযান) : ফরিদপুর, ৮ মার্চ (১৮ রমযান) : বরিশাল, ৯ মার্চ (১৯ রমযান) : খুলনা, ১০ মার্চ (২০ রমযান) : রাজশাহী, ১১ মার্চ (২১ রমযান) : রংপুর, ১২ মার্চ (২২ রমযান) : ঢাকা মহানগর, ১৩ মার্চ (২৩ রমযান) : ঢাকা মহানগর উত্তর, ১৪ মার্চ (২৪ রমযান) : ঢাকা মহানগর দক্ষিণে বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানান, ২৮ ফেব্রুয়ারি ধানমণ্ডির আবাহনী ক্লাব মাঠে প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ ও ইফতার অনুষ্ঠান করবে এনসিপি। এতে নাহিদ ইসলাম, মামুনুল হক, ঢাকা-১২ আসনের এমপি উপস্থিত থাকবেন।

ইতিহাস বলছে, ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের ফলে আওয়ামী লীগ সরকারের পতন এবং ফ্যাসিস্ট হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার পর একটি নতুন রাজনৈতিক দল পরিকল্পনা করা হয়। অভ্যুত্থান চলাকালে এর নেতৃত্বে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একদফা ঘোষণায় একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা উল্লেখ করা হয়। এরপর সেপ্টেম্বরে দেশ পুনর্গঠনের উদ্দেশ্যে জাতীয় নাগরিক কমিটি গঠিত হয়।

ডিসেম্বরে জানা যায় যে, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে নতুন দল গঠন করা হবে এবং সেই লক্ষ্যে বাংলাদেশের প্রতিটি থানায় কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়। ফেব্রুয়ারি মাসে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসে এবং ২৩ থেকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেওয়ার পরিকল্পনা করা হয়।

২০২৪ সালে বাংলাদেশের অধিকাংশ ছাত্রসংগঠনের পাশাপাশি গণতান্ত্রিক ছাত্রশক্তির নেতারা বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন নামক একটি নির্দলীয় রাজনৈতিক প্লাটফর্মে যোগ দিয়ে কোটা সংস্কার আন্দোলন ও অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করে এবং নতুন ছাত্রসংগঠনটির সদস্যগণ আন্দোলনগুলোতে নেতৃস্থানীয় ভূমিকা পালন করে। ২৮ ফেব্রুয়ারি ২০২৫ সালে মানিক মিয়া অ্যাভিনিউতে বিকেল ৩টায় দলটি আত্মপ্রকাশ করে।

এনসিপির লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে বলা হয় , জুলাই ২০২৪-এ ছাত্র-জনতা বিপুল আত্মত্যাগের মাধ্যমে এক অভূতপূর্ব অভ্যুত্থানের মধ্যদিয়ে দীর্ঘ দেড় দশক ধরে জেঁকেবসা ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছে। কিন্তু আমাদেরকে স্মরণ রাখতে হবে, হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই নতুন স্বাধীনতা কেবল একটি সরকার পতন করে আরেকটি সরকার বসানোর জন্যই ঘটেনি। জনগণ বরং রাষ্ট্রের আষ্টেপৃষ্ঠে জেঁকেবসা ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের মাধ্যমে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাক্সক্ষা থেকে এই অভ্যুত্থানে সাড়া দিয়েছিলো, যেন জনগণের অধিকারভিত্তিক একটি রাষ্ট্র পুনর্গঠিত হয়। সেই লক্ষ্য নিয়েই আমরা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতিষ্ঠার ঘোষণা দিচ্ছি। এটি হবে একটি গণতান্ত্রিক, সমতাভিত্তিক ও জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল।

সেই দল আজ এক বছরে পা রাখছে। এনসিপির আহ্বায়ক ইতিমধ্যেই জাতীয় সংসদের বিরোধী দলীয় চীফ হুইপের দায়িত্ব পেয়েছেন। বলা হচ্ছে, জাতীয় স্বার্থে এনসিপি জাতীয় সংসদ এবং বাইরে সামনের সারির ভূমিকা পালন করবে। জাতির প্রয়োজনে তাদের এই পথচলা হউক সগৌরবের এটাই প্রত্যাশা সকলের।